আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রযুক্তিগত সমস্যা: দেশজুড়ে ব্যাহত সুইগি, জ্যোমাটোর পরিষেবা

নিজস্ব প্রতিনিধিঃ প্রযুক্তিগত সমস্যার কারণে বুধবার দেশজুড়ে বেশ কিছুক্ষণ পরিষেবা বিঘ্নিত হল ভারতের মূল দুই অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ সুইগি এবং জ্যোমাটোর। জানা যাচ্ছে, বুধবার সকালে হঠাৎই  এই দুটি অ্যাপের সাইট কাজ করা বন্ধ করে দেয়। এদিন টানা ৩০ মিনিট ওই দুটি অ্যাপের পরিষেবা বন্ধ থাকে বলে খবর।

জানা যাচ্ছে, বুধবার দুপুর দুটো নাগাদ এই সমস্যার মুখোমুখি হয় ওই দুটি অ্যাপ। মাত্র কয়েক মিনিটের এই গোলযোগের কারণে বিপাকে পড়েন দেশের কয়েক লক্ষ গ্রাহক। তাঁদের মধ্যে কেউ কেউ নিজেদের অর্ডার করা খাবারের সন্ধান পেতে ব্যর্থ হন, অনেকে আবার খাবার অর্ডারই করতে পারেননি। সুইগি এবং জ্যোমাটোর সমস্যা নিয়ে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। একে একে বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানাতে শুরু করেন। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামেন এই দুই সংস্থা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয় যান্ত্রিক গোলযোগের কারণে কিছুক্ষণের জন্য পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে ওই দুই অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ। তবে তার কিছুক্ষণের মধ্যেই দুপুর ২:৪৫ নাগাদ সমস্যার ফের সচল হয় অ্যাপ দুটি।

উল্লেখ্য, এই নিয়ে চলতি সপ্তাহে দুইবার খবরের শিরোনামে এল সুইগি এবং জ্যোমাটো। দুদিন আগেই এই দুই সংস্থার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তারা পক্ষপাতিত্ব করে বেশ কয়েকটি রেস্তোরাকে সুযোগ পাইয়ে দিচ্ছে। এই অভিযোগের ওপর ভিত্তি করে তাদের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয় কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। আগামী ৬০ দিনের মধ্যে তদন্তের কাজ শেষ করে তার রিপোর্ট জমা দেওয়ার নিদেশও দিয়েছে সিসিআই।

Published by:

Share Link:

More Releted News:

সপ্তাহজুড়ে ১২,০০০ টাকা কমেছে রুপো, সস্তা সোনাও, কত দাম হল?

গরমে চাহিদা তুঙ্গে, ফ্লিপকার্টে অর্ধেক দামে মিলছে Split AC

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

ডলারের চাপে কমলো সোনা ও রুপার দাম

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ