বাচ্চাদের হাতে স্মার্টফোন নয়, অভিভাবকদের সতর্ক করলেন শাওমি’র প্রাক্তন সিইও

যে শিশুরা স্মার্টফোন ব্যবহার করছে তাদের বেশ কিছু মানসিক সমস্যা হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেক বাবা-মা শিশুসন্তানের হাতে ফোন তুলে দেন। কখনও কার্টুন দেখার জন্য, কখনও গেম খেলার জন্য। কিন্তু শিশুদের হাতে ফোন দেওয়া যে তাদের জীবনে কী পরিমাণ ক্ষতি করে দিতে পারে সে বিষয়ে সম্যক ধারণা থাকে না। এই বিষয়টি নিয়ে অভিভাবকদের সতর্ক করলেন ফোন প্রস্তুতকারক সংস্থা শাওমি’র (Xiaomi India) প্রাক্তন (Former CEO) সিইও মনু কুমার জৈন (Manu Kumar Jain)।

আমেরিকা ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা স্যাপিয়েন ল্যাবসের (Sapien Labs) একটি সমীক্ষায় দাবি করেছে, যে শিশুরা স্মার্টফোন ব্যবহার করছে তাদের বেশ কিছু মানসিক সমস্যা হতে পারে। এই গবেষণার কথা উল্লেখ করে শাওমি ইন্ডিয়ার প্রাক্তন সিইও মনু কুমার জৈন অভিভাবকদের সতর্ক করেছেন। শিশুদের হাতে স্মার্টফোন না দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন তিনি।

শুক্রবার লিঙ্কডইন পোস্টে তিনি অভিভাবকদের আহ্বান জানিয়ে লিখেছেন, ‘আমাদের শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর স্মার্টফোন এবং ট্যাবলেটের উদ্বেগজনক প্রভাব সম্পর্কে কথা বলি আসুন৷ একজন বন্ধু স্যাপিয়েন ল্যাবস (Sapien Labs) থেকে এই প্রতিবেদনটি শেয়ার করেছেন, যেখানে দেখানো হয়েছে শৈশবে স্মার্টফোন ব্যবহারের সঙ্গে মানসিক সমস্যার সম্পর্ক রয়েছে।’ তিনি আরও উল্লেখ করেছেন, সমীক্ষা অনুসারে যে শিশুকন্যারা ১০ বছর বয়সে প্রথম স্মার্টফোন পেয়েছে, তাদের মধ্যে ৬০ থেকে ৭০ শতাংশের মানসিক স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে। আর যে মেয়েরা ১৮ বছর বয়সে স্মার্টফোন ব্যবহার শুরু করেছে তাদের ৪৬ শতাংশ মানসিক সমস্যার সম্মুখীন হয়েছে। অন্যদিকে ১০ বছর বয়সের আগে যে শিশুপুত্ররা স্মার্টফোন ব্যবহার শুরু করেছে তাদের ৪৫ থেকে ৫০ শতাংশের একইরকম মানসিক সমস্যা তৈরি হয়েছে।

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন