Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভারতে আইফোন-১৫ উৎপাদন শুরু করল ফক্সকন

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: প্রতীক্ষার অবসান। শ্রীপেরামবুদুরে ফক্সকনের কারখানায় অ্যাপলের আই ফোনের সর্বশেষ সংস্করণ আইফোন-১৫ উ‍ৎপাদন শুরু হয়েছে। যদিও ওই ফোন গ্রাহকদের কাছে পৌঁছতে আরও কয়েক সপ্তাহ লাগবে। তাইওয়ানের তথ্য-প্রযুক্তি যন্ত্রাংশ উ‍ৎপাদককারী প্রতিষ্ঠানের এক মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছেন, চিন থেকে আরও বেশ কিছু যন্ত্রাংশ পৌঁছনোর পরেই তামিলনাডুর কারখানায় তৈরি আইফোন-১৫ বাজারজাত করার জন্য অ্যাপলকে সরবরাহ করা হবে।

ভারতীয় বাজারে আগে চিনে উ‍ৎপাদিত আই ফোন বিক্রি করত অ্যাপল। আর চিন থেকে ওই আই ফোন ভারতীয় বাজারে পৌঁছতে দীর্ঘ সময় লাগত। কেননা, চিন থেকে যন্ত্রাংশ আমদানি করার পরে স্থানীয় কারখানায় তা জোড়া হতো। ফলে চাহিদা অনুযায়ী সরবরাহ করা যেত না। ফলে ভারতের বিশাল বাজার ধরতে চিনের উপর নির্ভরশীলতা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল অ্যাপল কর্তৃপক্ষ। চলতি বছরেই মুম্বই ও দিল্লিতে নিজস্ব শোরুম চালু করেছে মার্কিন সংস্থাটি।

ভারতীয় বাজারে যাতে চাহিদা অনুযায়ী যোগান দেওয়া যায় তার জন্য তামিলনাডুর শ্রীপেরামবুদুরে আই ফোনের যন্ত্রাংশ নির্মাতা ফকক্সকন নিজস্ব কারখানা গড়ে তুলেছে ইতিমধ্যেই। শুধূ তাই নয়, বেঙ্গালুরু ও হায়দরাবাদেও নতুন কারখানা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ানের সংস্থাটি। আগামী ১২ সেপ্টেম্বর বাজারে আইফোন-১৫ ছাড়ার কথা রয়েছে। নয়া ফোনে ক্যামেরা ও প্রোসেসরের ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা হচ্ছে। ফক্সকনের পাশাপাশি টাটা অধিগৃহীত পেগাট্রোন কর্পের কারখানাতেও আইফোন-১৫ অ্যাসেম্বলের (যন্ত্রাংশ যুক্তকরণ) কাজ শুরু হতে চলেছে।

জলের ট্যাঙ্ক খুলতেই বেরিয়ে এল ১১ টি সাপ, আতঙ্কে পরিবার

চাপ বাড়ছে স্টারমারের, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ইস্তফার‌ দাবিতে সরব ৭০ সাংসদ

এলিজাবেথ টেলরের স্বর্ণযুগের গ্ল্যামার ফিরিয়ে আনতে কানে হাজির হচ্ছেন তারা সুতারিয়া

নিমিষে বানান বিটরুট বাটারমিল্ক, রোজ খেলে বাড়তে পারে ত্বকের উজ্জ্বলতা

পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান দখলের লক্ষ্যে ইন্টার কাশীর বিপক্ষে আজ খেলতে নামছে মোহনবাগান

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

গরমে হাইড্রেটেড থাকার সুস্বাদু রেসিপি, ১০ মিনিটে তৈরি  ওয়াটারমেলন ফেটা স্যালাড

AI দিয়ে পরিকল্পিত সাইবার হামলা প্রতিরোধ করল Google

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

দক্ষিণবঙ্গে বৃষ্টি-বিরতিতে বাড়বে গরম, উত্তরবঙ্গে দুর্যোগ চলবে

শেষ পর্যন্ত লড়ে শ্রেয়সের পঞ্জাবকে তিন উইকেটে হারাল অক্ষরের দিল্লি

দলকে জেতানোর পরেও শাস্তি পেলেন দিল্লির অধিনায়ক, কী অপরাধ করেছেন অক্ষর প্যাটেল?

গুরুতর অসুস্থ টুটু বসু, রয়েছেন ভেন্টিলেশনে

কামারহাটির বিধায়ক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কী হয়েছে?‌