দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১০০ টাকার পেট্রোলের জন্য কোন রাজ্যে কত কর দিতে হয় জানেন কী?

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটতেই আশঙ্কা সত্যি হল। পেট্রোল-ডিজেল-এলপিজির দাম এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। কোনও-কোনও রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। ফলে সাধারণ মানুষের কপালে দুঃশ্চিন্রার ভাঁজ পড়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকার যদি করের বোঝা কমিয়ে দেয়, তাহলে অনেকটাই সস্তা হয় জ্বালানির দাম। কিন্তু সরকারি কোষাগার ভরাতে সেই রাস্তায় হাঁটতে নারাজ কেন্দ্র এবং রাজ্য সরকার। ২০২১-২১ অর্থবর্ষে পেট্রোল-ডিজেল থেকে শুধু কেন্দ্রীয় সরকারের কোষাগারে জমা পড়েছে ৩ লাখ ৭১ হাজার কোটি টাকা।

‘স্ট্যাটস অফ ইন্ডিয়া’র তথ্য বলছে, পেট্রোলের উপরে কর চাপানোর ক্ষেত্রে শীর্ষ রয়েছে উদ্ধব ঠাকরের মহারাষ্ট্র। মরাঠাভূমে ১০০ টাকার পেট্রোল কিনতে গিয়ে ক্রেতাকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে কর বাবদ দিতে হয় ৫২ টাকা ৫০ পয়সা। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে কর বাবদ দিতে হয় ৫০ টাকা ৬০ পয়সা। নীতীশকুমারের বিহারে কর আদায় করা হয় ৫০ টাকা। সর্বহারার দল হিসেবে নিজেদের জাহির করা সিপিএম শাসিত কেরলে ১০০ টাকার পেট্রোল কিনতে গিয়ে কর বাবদ গুণতে হয় ৫০ টাকা ২০ পয়সা

দেশের কোনও রাজ্যে ১০০ টাকার পেট্রোলের জন্য কত কর দিতে হয়, দেখে নিন—

উত্তরপ্রদেশ—–৪৫ টাকা ২০ পয়সা

বিহার ———৫০ টাকা

মহারাষ্ট্র———৫২ টাকা ৫০ পয়সা

রাজস্থান———৫০ টাকা ৮০ পয়সা

পঞ্জাব———–৪৪ টাকা ৬০ পয়সা

পশ্চিমবঙ্গ ——৪৮ টাকা ৭০ পয়সা

দিল্লি————৪৫ টাকা ৩০ পয়সা

তামিলনাডু——৪৮ টাকা ৬০ পয়সা

তেলেঙ্গানা——৫১ টাকা ৬০ পয়সা

অন্ধ্রপ্রদেশ——৫২ টাকা ৪০ পয়সা

কেরল ——– ৫০ টাকা ২০ পয়সা

মেঘালয়——- ৪২ টাকা ৫০ পয়সা

ঝাড়খণ্ড——– ৪৭ টাকা

ছত্তিশগড় ——-৪৮ টাকা ৩০ পয়সা

গুজরাত ——–৪৪ টাকা ৫০ পয়সা

অসম ———–৪৫ টাকা ৪০ পয়সা

অরুণাচল——৪২ টাকা ৯০ পয়সা

উত্তরাখণ্ড ——৪৪ টাকা ১০ পয়সা

নাগাল্যান্ড –—-৪৬ টাকা ৬০ পয়সা

মিজোরাম —-৪৩ টাকা ৮০ পয়সা

মণিপুর—— ৪৭ টাকা ৭০ পয়সা

ওড়িশা ——-৪৮ টাকা ৯০ পয়সা

কর্ণাটক —– ৪৮ টাকা ১০ পয়সা

গোয়া ——–৪৫ টাকা ৮০ পয়সা

মধ্যপ্রদেশ—–৫০ টাকা ৬০ পয়সা

হরিয়ানা ——৪৫ টাকা ১০ পয়সা

হিমাচল প্রদেশ–৪৪ টাকা ৪০ পয়সা

সিকিম ———-৪৬ টাকা

ত্রিপুরা ———৪৫ টাকা ৮০ পয়সা

জম্মু-কাশ্মীর —-৪৫ টাকা ৯০ পয়সা

লাদাখ ———–৪৪ টাকা ৬০ পয়সা

পুদুচেরি ——–৪২ টাকা ৯০ পয়সা

লাক্ষাদ্বীপ —— ৩৪ টাকা ৬০ পয়সা

আন্দামান-নিকোবর—৩৫ টাকা ৩০ পয়সা

দমন-দিউ————-৪২ টাকা

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

ডলারের চাপে কমলো সোনা ও রুপার দাম

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেওয়ার পরিকল্পনা? রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল, জানেন কোথায় বেশি লাভ?

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ