আচমকাই বন্ধ অধিকাংশ BIG BAZAR স্টোর, ছাঁটাইয়ের আশঙ্কায় কর্মীরা

ফিউচার গোষ্ঠীর হাতে থাকা বিগ বাজারের বিভিন্ন স্টোরে ঢুঁ মারতে গিয়ে নিরাশ হতে হয়েছে ক্রেতাদের। কেননা, দরজা ছিল বন্ধ।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ছুটির দিনে বড় বড় শপিং মল ও স্টোরে ক্রেতাদের ভিড় উপচে পড়ে। কিন্তু রবিবার ছুটির দিনে ফিউচার গোষ্ঠীর হাতে থাকা বিগ বাজারের বিভিন্ন স্টোরে ঢুঁ মারতে গিয়ে নিরাশ হতে হয়েছে ক্রেতাদের। কেননা, দরজা ছিল বন্ধ। বিনা নোটিশে আচমকা বিগ বাজার বন্ধ থাকায় বিপাকে পড়তে হয়েছে বহু ক্রেতাকে। শুধু যে অফলাইন স্টোর্স বন্ধ ছিল তাই নয়, অনলাইনেও কোনও জিনিস কিনতে পারেননি ক্রেতারা। যদিও আচমকাই কেন স্টোর্স বন্ধ রাখা হলো তা নিয়ে ফিউচার গোষ্ঠীর পক্ষ থেকে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, রিলায়েন্স সংস্থার কাছে সংস্থার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্নের কারণেই বন্ধ রাখা হয়েছে এদিন অফলাইন ও অনলাইনে বিক্রি বন্ধ রাখা হয়েছে।

আচমকাই দেশের অধিকাংশ স্টোর্সের পাশাপাশি অনলাইনে লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় সিঁদূরে মেঘ দেখছেন বিগ বাজারে কর্মরত সাধারণ কর্মীরা। মুকেশ আম্বানির মালিকানাধীন ‘রিলায়েন্স’ বিগ বাজার অধিগ্রহণ করার পরে আদৌ তাদের চাকরি থাকবে কিনা, তা নিয়ে নিশ্চিত হতে পারছেন না তারা। যদিও শঙ্কিত কর্মীরা এ বিষয়ে মুখ খুলতে চাননি। তবে রিলায়েন্সের এক আধিকারিক জানিয়েছেন, বিগ বাজারের অধিকাংশ কর্মচারির কাজ হারানোর কোনও সম্ভাবনা নেই। যারা যোগ্য তাদের কাজে রাখা হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘রয়টার্স’ জানিয়েছে, কিশোর বিয়ানির মালিকানাধীন ফিউচার গোষ্ঠীর হাতে থাকা ‘বিগ বাজার’ অধিগ্রহণের পরে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিগ বাজার স্টোর নতুন করে সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রিলায়েন্স। বিগ বাজারের পরিবর্তে রিলায়েন্স কিংবা অন্য কোনও নামে রি-ব্র্যান্ডিং করা হবে স্টোর।

দত্তপুকুরে গেঞ্জি কারখানায় বয়লার ফেটে বিস্ফোরণে নিহত ১, আটক মালিক

ওভারহেড তারে সমস্যা ও প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়ায় লোকাল ট্রেনের পরিষেবায় বিঘ্ন

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

পর পুরুষের সঙ্গে দেখতে পেয়েই খাপ্পা, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে বেল্ট খুলে পেটালেন স্বামী

বুড়ো হয়ে যাচ্ছেন সলমান! মাথায় সূচ ফুটিয়ে চুলের চিকিৎসা করাচ্ছেন ভাইজান

ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা পুলিশ

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

বাংলায় ফের নাশকতার ছক! আগ্নেয়াস্ত্র-তাজা কার্তুজ-সহ সিঙ্গুরে গ্রেফতার ১

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের