মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের সস্তা সোনা-রুপো

২২ ও ২৪ ক্যারেটের সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪০০ টাকা কমেছে। প্রতি কেজিতে রুপোর দাম কমেছে ১০০০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মরসুমে খামখেয়ালি আবহাওয়ার মতোই ওঠা-নামা করছে সোনার দাম। বুধবার হলুদ ধাতব পদার্থের দাম কিছুটা চড়লেও বৃহস্পতিবার ফের পড়ল। ২২ ও ২৪ ক্যারেটের সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪০০ টাকা কমেছে। সোনার পাশাপাশি রুপোর দামেও বড়সড় পতন ঘটেছে। প্রতি কেজিতে রুপোর দাম কমেছে ১০০০ টাকা। যার ফলে প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৬৩ হাজার ২০০ টাকা। স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের চোখেমুখে হাসি ফুটেছে। 

বিয়ের মরসুমে সোনা ও রুপোর চাহিদা এক লহমায় বেড়ে যায়। আর সেই চাহিদা বাড়ার কারণেই গত কয়েক কয়েক বছর ধরে বিয়ের মরসুমে সোনার দাম ওঠা-নামা করছে। চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি। সোনার দাম একদিন কমছে তো পরদিন আবার বেড়েও চলেছে। আর দাম বাড়া-কমার ফলে কিছুটা হলেও বিভ্রান্ত হচ্ছেন ক্রেতা থেকে শুরু করে বিক্রেতারা।

রাজ্যে গত কয়েকদিন ধরেই করোনা সংক্রমণ নিম্নমুখী। যার ফলে অনেকেই গয়না থেকে বিয়ের কেনাকাটা আগেভাগে সেরে ফেলতে চাইছেন। গতকাল বুধবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৫ হাজার ৯০০ টাকায় পৌঁছেছিল। এদিন বাজার খুলতেই দেখা যায় প্রতি ১০ গ্রামে ২২ ক্যারেট সোনার দাম ৪০০ টাকা কমে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৫০০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম কমে দাঁড়ায় ৪৮ হাজার ২০০ টাকা।

সোনার পাশাপাশি রুপোর দামেও পতন ঘটেছে। বুধবার প্রতি কেজি রুপোর দাম ছিল ৬৪ হাজার ২০০ টাকা। এদিন প্রতি কেজি রুপোর দাম কমেছে হাজার টাকা। যার ফলে প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছিল ৬৩ হাজার ২০০ টাকা।  

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল