এই মুহূর্তে

উৎসবের মুখেই সুখবর, আরও সস্তা হল সোনা

নিজস্ব প্রতিনিধি: মাঝে দু-এক দিন সামান্য় বাড়লেও ধারাবাহিক ভাবে কমছে সোনার দাম। গত বছরের সর্বোচ্চ দাম থেকে এখন সোনা প্রায় ১০ হাজার টাকা কম দামে বিক্রি হচ্ছে। ফলে সোনা কেনার এটাই সেরা সময় বলছেন বিশেষজ্ঞরা। ২০২০ সালে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ৫৭ হাজার টাকার উপরে। সোমবার যার দাম হয়েছে, ৪৮ হাজার ৪৫০ টাকা। তবে শুধু সোনা নয়, ধারাবাহিক ভাবে কমছে রুপোর দামও। সোমবার কলকাতায় এক কেজি রুপোর দর ৬০ হাজার ২৫০ টাকা।

স্বর্ণ ব্য়বসায়ীদের তরফে জানা গিয়েছে, সোমবার কলকাতায় প্রতি ১ গ্রাম ২৪ ক্য়ারাট সোনার দাম কমেছে ১৫০ টাকা। এদিনের দাম ৪,৮৪৫ টাকা প্রতি গ্রাম। অপরদিকে, এদিন ২২ ক্য়ারাট সোনা বিক্রি হচ্ছে ৪,৫৭৫ টাকা প্রতি গ্রাম। তবে গত সোমবার সোনার দাম এই সপ্তাহের থেকে আরও কিছুটা কম ছিল। গত সোমবার প্রতি ১০ গ্রাম ২৪ ক্য়ারাট সোনার দাম ছিল ৪৮ হাজার ২৫০ টাকা। এরমধ্য়ে দু’বার বেড়েছিল সোনার দাম। তবে আবার কিছুটা কমে এদিন আরও সস্তা হল সোনা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারত সহ বিশ্বজুড়ে হঠাৎ ডাউন ইনস্টাগ্রাম, বিপাকে ব্যবহারকারীরা

যুদ্ধের জেরে ১.৪৪ লক্ষ টাকা সস্তা রুপো, এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম

ঘরের জন্য কত টনের AC লাগবে? ভুল করলেই বাড়বে বিদ্যুৎ বিল!

সুবর্ণ সুযোগ, ২১ হাজার টাকা কমে মিলছে OnePlus 12, কোথা থেকে কিনবেন?

Realme vs Oppo! কম দামে কোন 5G স্মার্টফোনটি বেশি শক্তিশালী

কেন্দ্রের চাপে ইস্তফা দিলেন ইন্ডিগো’র সিইও পিটার এলবার্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ