অক্ষয় তৃতীয়ার পরের দিন আরও সস্তা সোনা

২২ ও ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ২০০ ও ২৩০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দামে যখন আম-আদমি চোখে সর্ষেফুল দেখছে, তখন স্বস্তি দিচ্ছে সোনার দাম। বিয়ের মরসুমে হলুদ ধাতুর দাম ক্রমশই নিম্নমুখী হওয়ায় সাধারণ মধ্যবিত্তের ঠোঁটের কোনে হাসি ফুটেছে।

অক্ষয় তৃতীয়ার আগের দিন এক ধাক্কায় অনেকটাই কমেছিল সোনার দাম। যার ফলে অক্ষয় তৃতীয়ার মতো পূণ্যলগ্নে সোনা কেনার দিকে ঝাঁপিয়েছিল সাধারণ মানুষ। দেশে একদিনে ১৫ হাজার কোটি টাকার মতো সোনা বিক্রি হয়েছে। অক্ষয় তৃতীয়ার পরের দিন বুধবার সকালে ফের স্বস্তি দিয়ে সোনার দাম নিম্নমুখী। কলকাতার বাজারে এদিন ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ২০০ টাকা। যার ফলে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৭ হাজার টাকা।

পাশাপাশি ২৪ ক্যারেট সোনার দাম কমেছে প্রতি ১০ গ্রামে ২৩০ টাকা। যার ফলে ২৪ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছে ৫১ হাজার ২৮০ টাকা। বাজার যে দিকে এগোচ্ছে তাতে ২৪ ক্যারেট সোনার দাম যে কোনও মুহুর্তে ৫১ হাজারের গণ্ডির নিচে নামতে পারে।

তবে সোনার দাম কমলেও অক্ষয় তৃতীয়ার পরের দিন রুপোর দাম কিন্তু ফের চড়েছে। প্রতি কেজি রুপোর দাম আগের দিনের তুলনায় বেড়েছে ৪০০ টাকা। ফলে কলকাতার বাজারে এদিন প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৬২ হাজার ৭০০ টাকা।

আরও পড়ুন রেকর্ড, অক্ষয় তৃতীয়ায় বিক্রি ১৫ হাজার কোটি টাকার সোনা

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর