সোনায় দামে বড় স্বস্তি! এক ঝটকায় ৩০০০ টাকা কমল দাম, রুপোর দর কত?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোনা ও রুপোর দামে পতনের ধারা এখনও থামার কোনও লক্ষণ নেই। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় বিশ্বজুড়ে উত্তেজনা বাড়লেও, সাধারণত নিরাপদ বিনিয়োেগ হিসেবে বিবেচিত এই দুই মূল্যবান ধাতুর দাম বাড়ার পরিবর্তে উল্টে কমছে। সপ্তাহের প্রথম লেনদেনের দিন সোমবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) বাজার খোলার সঙ্গেই সোনা ও রুপোর দামে বড়সড় পতন দেখা যায়। এক ধাক্কায় রুপোর দাম ২১০০ টাকার বেশি কমে যায় এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দামও প্রায় ৩০০০ টাকার বেশি হ্রাস পায়।

তথ্য অনুযায়ী, গত শুক্রবার এমসিএক্সে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ছিল ১,৪৭,২৫৫ টাকা। সোমবার সেই দাম কমে দাঁড়ায় ১,৪৪,২১২ টাকায়। অর্থাৎ একদিনেই প্রায় ৩,০৪৩ টাকা কমেছে সোনার দাম। সোনার সর্বকালের সর্বোচ্চ দাম ছিল প্রতি ১০ গ্রামে ২,০২,৯৮৪ টাকা। সেই তুলনায় বর্তমানে সোনার দাম প্রায় ৫৮ হাজার টাকারও বেশি কমে গেছে। শুধু সোনা নয়, রুপোর দামেও বড়সড় পতন দেখা গেছে। সোমবার এমসিএক্সে রুপোর দাম প্রতি কেজিতে ২,১৫৭ টাকা কমে দাঁড়ায় ২,২৫,৭৯৭ টাকায়। গত সপ্তাহে এর দাম ছিল ২,২৭,৯৫৪ টাকা। যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারির শেষে প্রতি কেজি রুপোর দাম ছিল ২,৮২,৬৪৪ টাকা, যা এখন অনেকটাই কমেছে।

এদিকে কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৪,৭২৮ টাকা, ২২ ক্যারেট সোনার দাম ১৩,৫০০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ১১,০৪৬ টাকা। অন্যদিকে রুপোর দাম প্রতি গ্রাম ২৪৫ টাকা এবং প্রতি কেজি ২,৪৫,০০০ টাকা। প্রসঙ্গত , অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং সুদের হার সংক্রান্ত নীতির কারণে সোনা ও রুপোর দামের ওপর চাপ তৈরি হয়েছে। এর ফলে যুদ্ধ পরিস্থিতি থাকলেও মূল্যবান ধাতুর বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে না।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান