উৎসবের মরসুমে স্বস্তির নিঃশ্বাস, এক ধাক্কায় ৭,০০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

উৎসবের মরসুমে লাগাতার হারে কমছে সোনা-রুপোর দাম। শুক্রবার (৩০ অক্টোবর) এমসিএক্স-এ সোনা ও রুপোর দাম অনেকটাই কমেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরসুমে লাগাতার হারে কমছে সোনা-রুপোর দাম। শুক্রবার (৩০ অক্টোবর) এমসিএক্স-এ সোনা ও রুপোর দাম অনেকটাই কমেছে। দিল্লি, কলকাতা, মুম্বই, হায়দরাবাদ, জয়পুর, লখনউ, আমেদাবাদ, চণ্ডীগড়-সহ দেশের প্রতিটি প্রধান শহরে সোনা অনেক কমে বিক্রি হচ্ছে। বর্তমানে দিল্লিতে ২৪-ক্যারেট সোনার দাম ১,৪৪,০৯০ টাকা এবং ২২-ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৩২,০৯০ টাকা। মুম্বই এবং কলকাতায়, ২৪-ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৪৩,৯৪০ টাকা এবং ২২-ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৩১,৯৪০ টাকা।

জয়পুর, লখনউ এবং চণ্ডীগড়ে প্রতি ১০ গ্রামে ২২-ক্যারেট সোনার দাম ১,৩২,০৯০ টাকা এবং ২৪-ক্যারেট সোনার দাম ১,৪৪,০৯০ টাকা। আমেদাবাদ এবং ভোপালে ২২-ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,৩১,৯৯০ টাকা এবং ২৪-ক্যারেটের দাম ১,৪৩,৯৯০ টাকা। অন্যদিকে, রুপোর দাম প্রতি কিলোগ্রামে ১,৯৮,৫০০ টাকা ছাড়িয়েছিল। তা সত্ত্বেও মুল্যবান ধাতুটি তার সর্বোচ্চ দামের তুলনায় প্রায় ২ লক্ষ টাকা কমে বিক্রি হচ্ছে। চলতি বছরেই রুপোর দাম প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। যা কিনা ইতিহাসে প্রথম। তবে এরপর থেকেই রুপোর দাম ক্রমশ কমছে।

৩০ অক্টোবর, এমসিএক্স-এ রুপোর ফিউচার মূল্য ১.৩২% বা ২,৫০৩ টাকা কমে কিলোগ্রাম প্রতি ১,৮৬,৯৫০ টাকা হয়েছে। দিন কয়েক আগেও দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, লখনউ, পটনা, জয়পুর, আমেদাবাদ, পুণে, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ভোপাল, চণ্ডীগড়, নয়ডা এবং গুরুগ্রামে ১ কিলোগ্রাম রুপোর দাম ২,১০,০০০ টাকা ছিল। সেই তুলনায় অনেকটাই কমে গিয়েছে রুপোর দাম।  উৎসবের মরসুমে সোনা-রুপোর দাম কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা। সামনেই ধনতেরাস। আর পুজো কাটলেই বিয়ের মরসুম শুরু হবে। সুতরাং এই মুল্যবান ধাতুগুলির গহনা কেনার ইচ্ছে হলে এক্ষুনি কিনে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। 

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

বক্রী থেকে মার্গী দশায় শনি, ২৪১ দিন ভাগ্য চমকাবে তিন রাশির জাতকদের

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

Jio রিচার্জ: মাত্র ৯৯৯ টাকায় চলবে ৯৮ দিন, থাকছে অভাবনীয় সুবিধা

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব দিল্লির আদালতের