৫২ হাজারের গণ্ডি ছাড়াল সোনা, ক্রমশই মহার্ঘ রুপো

২২ ক্যারেট অর্থা‍ৎ গয়নার সোনার দাম দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রাম ৪৭ হাজার ৭০০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে গত কয়েকদিন ধরেই সোনার বাজার অস্থির। আর সেই অস্থিরতার মাঝে বুধবার এক ধাক্কায় কলকাতার বাজারে সোনার দাম প্রতি ১০ গ্রামে এক হাজার টাকার বেশি বেড়েছে। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম ৫২ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। সোনার পাশাপাশি রুপোর দামও ক্রমশ আকাশছোঁয়া হয়ে উঠেছে। প্রতি কেজি রুপোর দাম ৬৭ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। বিয়ের মরসুমে সোনা ও রুপোর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় মধ্যবিত্তের মুখ থেকে হাসি উধাও হয়েছে।

গত বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর আগে কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ৪৬ হাজার টাকা আর ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ৫০ হাজার ১৮০ টাকা। যুদ্ধ শুরুর পরেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে সোনার দাম। একদিনে এক হাজার ২৫০ টাকা বেড়ে ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছিল ৪৭ হাজার ২৫০ টাকা। মাঝে কিছুটা নিম্নমুখী হলেও এদিন সোনার দাম এক লাফে হাজার টাকা বেড়ে যাওয়ায় ২২ ক্যারেট অর্থা‍ৎ গয়নার সোনার দাম দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রাম ৪৭ হাজার ৭০০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম হাজার ৯০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৪০ টাকা।

সোনার পাশাপাশি রুপোও ক্রমশ মহার্ঘ হয়ে উঠেছে। রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর আগে প্রতি কেজি রুপোর দাম ছিল ৬৪ হাজার ৩০০ টাকা। যুদ্ধ শুরুর দিন অর্থা‍ৎ বৃহস্পতিবার এক কেজি রুপোর দাম যেখানে ছিল ৬৪ হাজার ৩০০ টাকা, তা এদিন বেড়ে হয়েছে ৬৭ হাজার ২০০ টাকা। অর্থা‍ৎ সাতদিনে প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ২ হাজার ৯০০ টাকা।   

ডায়েট করছেন? তবুও খেতে পারেন ফ্রেঞ্চ টোস্ট, জেনে নিন স্বাস্থ্যকর রেসিপি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

ভারতের ‘RAW’ প্রতিষ্ঠাতার জীবনী এবার বড়পর্দায়, মুক্তির দিনক্ষণ ঘোষণা করণ জোহরের

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার