মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে বিয়ের মরসুমে ফের চড়ছে সোনার দাম

২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৫ হাজার ৪০০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিয়ের মরসুম চলছে। আর বিয়ের মরসুম মানেই সোনা ও রুপোর চাহিদা বেড়ে যাওয়া। কিন্তু বিয়ের মরসুমে যেভাবে সোনা ও রুপোর দাম চড়ছে তাতে সাধারণ মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সোমবারের পরে মঙ্গলবারও ২২ ও ২৪ ক্যারেটের সোনাম দাম ছিল ঊর্ধ্বমুখী। এদিন গয়নার সোনা অর্থা‍ৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ২০০ টাকা আর ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রতি ১০ গ্রামে ৩৮০ টাকা। যার ফলে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৫ হাজার ৪০০ টাকা ও ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৩০ টাকা। ৩০০ টাকা বেড়ে প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৬১ হাজার ৯০০ টাকা।

গত সপ্তাহে সোনার দাম অনেকটা থিতু ছিল। ৪৫ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছিল ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনা। ৪৯ হাজারের গণ্ডির নিচে নেমে গিয়েছিল ২৪ ক্যারেটের সোনা। কিন্তু শেয়ারবাজার নিম্নমুখী হওয়ায় সোমবার সপ্তাহের প্রথম দিনেই সোনার দাম বেড়েছিল। ২২ ক্যারেট সোনার দাম ১০ গ্রামে বেড়েছিল ১০০ টাকা। মঙ্গলবার ফের চড়েছে সোনার দাম। ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রতি ১০ গ্রামে ২০০ টাকা। সোনা ও রুপোর দাম যেভাবে ওঠা-নামা করছে তাতে যথেষ্টই অস্বস্তিতে পড়েছেন বিক্রেতারা। তাঁদের মতে, সোনার বাজার ওঠা-নামার কারণে অনেকেই গয়না কেনা নিয়ে দোলাচলে রয়েছেন।

বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, বিয়ের মরসুমে বাড়তি চাহিদার জন্য সোনা ও রুপোর দাম বেড়ে যায়। এবার শেয়ারবাজারের অস্থিরতার কারণেও সোনা ও রুপোর দাম স্থিতিশীল হতে পারছে না।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ