শতাধিক কর্মীকে ছাঁটাই করল গুগল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছর পড়তেই কর্মী ছাঁটাই করল গুগল।   ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, হার্ডওয়্যার এবং ইঞ্জিনিয়ারিং টিমের শতাধিক কর্মীকে গুগল ছাঁটাই করছে বলে জানা গিয়েছে। এছাড়াও ভয়েস ভিত্তিক গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অগমেন্টেড রিয়েলিটি হার্ডওয়্যার টিমের কর্মীদেরও ছাঁটাই করা হয়েছে। এই এক বিবৃতি দিয়েছেন গুগলের এক মুখপাত্র ।

তিনি বলেন, “২০২৩ সালের দ্বিতীয়ার্ধে  আমরা  আমাদের টিমের মধ্যে বেশ কিছু পরিবর্তন করেছি। যে সকল কর্মী দক্ষভাবে কাজ করতে পারবে সেই দিকেই আমরা নজর রেখেছি।  সেই কারণেই আমরা কর্মী ছাঁটাই করা শুরু হয়েছে।‘উল্লেখ্য, যে কর্মীরা ছাঁটাই হয়েছেন তারা গুগলে অন্য পদের জন্য আবেদন জমা দিতে পারবেন।

তবে এই ঘটনার জেরেই নতুন বছর পড়তেই কাজ হারালেন শতাধিক কর্মী। তবে গুগলে এই ঘটনা প্রথম নয় এরআগেও প্রায় একসঙ্গে ২০হাজার কর্মীকে ছাঁটাই  করেছে। তা নিয়ে শুরু হয়েছিল সমালোচনা।  চলতি বছর গুগলের এই কর্মী ছাঁটাই নিয়ে অ্যালফাবেট ওয়ার্কার্স ইউনিয়ন সমালোচনা করেছে। তারা জানিয়ে দিয়েছেন, গুগলের এই কর্মী ছাঁটাই নিয়ে তারা সরব হবে।

প্রসঙ্গত, নতুন বছর পড়তেই গুগলের আগে কর্মী ছাঁটাই করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রোপ-টেক স্টার্টআপ ফ্রন্টডেস্ক কোম্পানি। মাত্র ২ মিনিটের গুগল মিটেই চাকরি হারিয়েছিলেন ২০০ জন কর্মী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গুগলে শুরু হল কর্মী ছাঁটাই।

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস