৭ লক্ষ টাকার টয়লেট, কী এমন আছে এতে?

এরকমই এক উচ্চ প্রযুক্তির টয়লেট তৈরি করেছে জাপানিরা। যা রাজধানী টোকিওর একটি বিল্ডিংয়ে বসানো হচ্ছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একটি টয়লেট সেটের (প্যান) দাম ৭ লক্ষ টাকা! যা ভারতের অতি ধনীরাও কল্পনা করতে পারবেন না হয়তো। কিন্তু জাপানে অত্যাধুনিক সব প্রযুক্তির টয়লেট সেট বিক্রি হয় যার দাম ৭ লক্ষ টাকা পর্যন্ত হয়। কী এমন আছে ওই সমস্ত টয়লেট সেটে। এই সমস্ত হাইটেক টয়লেটে রয়েছে অবাক করা কিছু বৈশিষ্ট, যা আপনাদের চোখ কপালে তুলতে বাধ্য করবে। জাপান বরাবরই অত্যাধুনিক প্রযুক্তির জন্য সুপরিচিত। অত্যাধুনিক সব প্রযুক্তি আবিস্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার জন্য জাপানিরা মুখিয়ে থাকেন। সেটা দ্রুতগতির বুলেট ট্রেনই হোক বা হাইটেক টয়লেট তৈরি করেই হোক।

এরকমই এক উচ্চ প্রযুক্তির টয়লেট তৈরি করেছে জাপানিরা। যা রাজধানী টোকিওর একটি বিল্ডিংয়ে বসানো হচ্ছে। ভারতীয় মুদ্রায় ওই টয়লেটের দাম পড়বে প্রায় ৭ লক্ষ টাকা পর্যন্ত। বিবিসি-র এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিল্ডিংটি ডিজাইন করেছেন অলিম্পিক ভিলেজের মুখ্য নির্মানকারী স্থপতি। এই টয়লেটগুলি একেবারেই আলাদা। এই টয়লেটের সিট থেকে স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসবে গরম জল। এছাড়া ঋতু অনুয়ায়ী গরম হাওয়া দেবে উষ্ণ অনুভূতি। অর্থাৎ ঋতু অনুযায়ী জলের তাপমাত্রা নিয়ন্ত্রন হবে স্বয়ংক্রিয়ভাবে। আপনা থেকেই টয়লেটের ঢাকনা খুলে যাবে। জলের ব্যবহারও হবে সুনিয়ন্ত্রিত।

সবচেয়ে আকর্ষণীয় ফিচার্স হল এই টয়লেটে আছে এক বিশেষ স্পিকার। যা অবাঞ্ছিত বাতকর্মের আওয়াজ নিয়ন্ত্রন বা বন্ধ করে দেবে। ফলে আপনাকে লজ্জায় পড়তে হবে না প্রকৃতিক কর্মের সময়। এছাড়া প্রতিটি টয়লেটে বসানো হয়েছে স্মার্ট গ্লাস। একধরণের অসচ্ছ্ব কাঁচ। যার ফলে আপনি টয়লেটে বসে বাইরে সকলকে দেখতে পেলেও আপনাকে কেউ দেখতে পাবেন না। উল্লেখ্য, জাপানে প্রায় ৮০ শতাংশ টয়লেটই বৈদ্যুনিক।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল