সেরা সেলফি ক্যামেরা নিয়ে কম বাজেটের জোড়া স্মার্টফোন বাজারে আনল HMD

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের স্মার্টফোন (Smartphone) বাজারে নিজেদের উ‍ৎপাদিত পণ্য নিয়ে হাজির হল হিউম্যান মোবাইল ডিভাইস বা HMD গ্লোবাল। মনে রাখার মতো ব্যাপার হলো, এই কোম্পানিটি Nokia ফোন নির্মাণের জন্য পরিচিত, তবে এখন তারা নিজের ব্র্যান্ডের স্মার্টফোন (Smartphone) বাজারে এনেছে। ভারতে তাদের প্রথম স্মার্টফোন (Smartphone) হিসাবে আসছে Crest এবং Crest Max। দুটি স্মার্টফোনেই আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি চোখ ধাঁধানো রঙের বিকল্প রয়েছে। আসুন জেনে নিই এই দুটি স্মার্টফোনের বিশেষত্বগুলি।

HMD Crest:

এই ফোনের দাম শুরু হচ্ছে 14,499 টাকা থেকে। অ্যামাজনের গ্রেট ফ্রিডম সেলে (Amazon Great freedom Sale) এই স্মার্টফোন (SMARTPHONE)টি কিনতে পাওয়া যাবে।

ফিচারের কথা বলতে গেলে, HMD Crest-এ রয়েছে 6.67 ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে। ফোনটি চলে Unisoc T760 চিপসেটে। স্টোরেজ হিসাবে দেওয়া হয়েছে 6 GB RAM ও 128 GB স্টোরেজ।

ক্যামেরার ক্ষেত্রে, দুটি রিয়ার সেন্সর (Rear sensor) রয়েছে, যেখানে মূল সেন্সরটি 50 megapixel সাথে 2 megapixel সেন্সর। সামনের দিকে অবশ্য চমক দিয়েছে HMD, 50 megapixel-এর  সেলফি শুটার (Selfie Shooter) দিয়ে। ফোনটিকে শক্তি যোগাতে রয়েছে 5000 mAh ব্যাটারি, যা 33 Watt ফাস্ট চার্জ সাপোর্ট করে।

HMD Crest Max:

Crest Max-এর দাম শুরু হচ্ছে 16,499 টাকা থেকে। এই স্মার্টফোন (SMARTPHONE) ও অ্যামাজনের গ্রেট ফ্রিডম সেলে (Amazon Great freedom Sale) পাওয়া যাবে।

স্পেসিফিকেশনের কথা বলতে গেলে, Crest Max-এও রয়েছে 6.67 ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে। ফোনটি চলবে Unisoc T760 প্রসেসরে। Android 14 আপডেটের সঙ্গে আসবে এই ফোন। স্টোরেজের বিকল্প হিসাবে রয়েছে 8GB RAM ও 256GB স্টোরেজ।

ক্যামেরায় রয়েছে চমক।এই স্মার্টফোনে রয়েছে 64 megapixel-এর প্রধান সেন্সর ও 5 megapixel-এর  Ultra wide সেন্সর। সামনের দিকে রয়েছে 50 megapixel-এর  সেলফি ক্যামেরা। পাওয়ার সাপ্লাইয়ের জন্য রয়েছে 5000 mAh ব্যাটারি, যা 33 Watt ফাস্ট চার্জ সাপোর্ট করে।

ভারতীয় বাজারে এই দুটি স্মার্টফোনের লঞ্চ নিশ্চিতভাবে বাজেট-বান্ধব স্মার্টফোনের প্রতিযোগিতায় একটি নতুন মাত্রা যোগ করবে। এখন দেখার বিষয়, HMD Crest এবং Crest Max গ্রাহকদের কতটা সন্তুষ্ট করতে পারে।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay