ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

বর্তমানে যৌন সম্পর্ক স্থাপনের অন্যতম নিরাপদ গুরুত্বপূর্ণ উপাদান কন্ডোম। কিন্তু সেই কন্ডোমের যদি হঠাৎ দাম বেড়ে যায়, তখন কী করবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে যৌন সম্পর্ক স্থাপনের অন্যতম নিরাপদ গুরুত্বপূর্ণ উপাদান কন্ডোম। কিন্তু সেই কন্ডোমের যদি হঠাৎ দাম বেড়ে যায়, তখন কী করবেন? মাথায় হাত পড়বে সকলের, পকেটে টান ধরবে, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধে শুধু রান্নার গ্যাসেই কোপ ফেলেনি, ফেলেছে কন্ডোমের উপরেও। কাঁচা মাল সরবরাহের অভাবে কন্ডোমের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রস্তুতকারক সংস্থাগুলি। বর্তমানে বিশ্বের জনসংখ্যা নিয়ন্ত্রণে অন্যতম দাবিদার হল কন্ডোম, তাই এখন কন্ডোমের ব্যবহার বেড়েছে। কিন্তু আমেরিকা ও ইরানের মধ্যকার উত্তেজনার কারণে কন্ডোমের দাম বাড়তে চলেছে।

শোনা যাচ্ছে, বিশ্বের বৃহত্তম কন্ডোম প্রস্তুতকারক প্রতিষ্ঠান কারেক্স (Karex) কন্ডোমের দাম ৩০ শতাংশ বা তারও বেশি বাড়ানোর পরিকল্পনা করছে। কারেক্স জানিয়েছে, যুদ্ধের কারণে কন্ডোম তৈরির কাঁচামালের সরবরাহ ব্যাহত হচ্ছে, যার ফলে কন্ডোম তৈরির খরচ বেড়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে কন্ডোমের দাম বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই। মালয়েশিয়ার এই কন্ডোম প্রস্তুতকারক সংস্থাটির সিইও গোহ মিয়া কিয়াত আরও বলেছেন যে, ‘সামরিক অবরোধ এবং হরমুজের উত্তেজনার কারণে কাঁচামালের সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও এলএনজি হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়।

কন্ডোম তৈরির জন্য প্রয়োজনীয় অ্যামোনিয়া এবং সিলিকন-ভিত্তিক লুব্রিকেন্টের মতো পেট্রোকেমিক্যাল পণ্যগুলিও এই পথ দিয়ে পরিবাহিত হয়। কিন্তু তার সরবরাহে তীব্র ঘাটতি দেখা দিচ্ছে। তাই আমরা কন্ডোমের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ এই বৈশ্বিক অনিশ্চয়তার আবহেও কন্ডোমের চাহিদা ৩০% বৃদ্ধি পেয়েছে।’ কারেক্স প্রতি বছর ৫ বিলিয়নের বেশি কন্ডোম উৎপাদন করে। তাই কন্ডোমের মূল্যবৃদ্ধি বিশ্বজুড়ে ভোক্তাদের পকেটের ওপর সরাসরি প্রভাব ফেলবে।

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২, আহত ২০০

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

‘মেটা’য় ছাঁটাইয়ের হাত থেকে রক্ষা, তবুও অব্যক্ত যন্ত্রণায় বিদ্ধ আধিকারিক

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২