সামান্য বিনিয়োগে বিপুল লাভ! পোস্ট অফিসের এই স্কিমে মিলবে ২.৫ লাখ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (RD) বা ন্যাশনাল সেভিংস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট  হল ভারত সরকারের অধীনস্থ একটি অত্যন্ত নিরাপদ, গ্যারান্টিযুক্ত এবং জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। এটি মূলত মধ্যবিত্ত এবং সাধারণ বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। যাতে তাঁরা শেয়ার বাজারের ঝুঁকি ছাড়াই প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমিয়ে দীর্ঘমেয়াদে একটি বড় তহবিল তৈরি করতে পারেন।

বর্তমানে এই স্কিমে বার্ষিক ৬.৭% হারে সুদ দেওয়া হচ্ছে। এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল এক্ষেত্রে সুদ ত্রৈমাসিক ভিত্তিতে  চক্রবৃদ্ধি হারে হিসাব করা হয়, যার ফলে সাধারণ সুদের তুলনায় ম্যাচিউরিটিতে অনেক বেশি টাকা পাওয়া যায়। মাত্র ১০০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট শুরু করতে পারেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী আরও বেশি টাকাও বিনিয়োগ করা সম্ভব। এখানে টাকা জমা দেওয়ার কোনও সর্বোচ্চ সীমা নেই। পোস্ট অফিসে RD অ্যাকাউন্ট মূলত ৫ বছর মেয়াদের জন্য খোলা হয়। তবে ৫ বছর পূর্ণ হওয়ার পর, আপনি চাইলে কোনও অতিরিক্ত জটিলতা ছাড়াই এটিকে আরও ৫ বছরের জন্য বাড়িয়ে মোট ১০ বছর পর্যন্ত চালাতে পারেন।

এই স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে সময়মতো কিস্তি জমা দেওয়া জরুরি। কোনও মাসে নির্ধারিত সময়ে কিস্তি জমা না দিলে প্রতি মাসে ১ শতাংশ হারে জরিমানা দিতে হয়। পরপর চারটি কিস্তি বকেয়া থাকলে RD অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। এবার পোস্ট অফিসের এই রেকারিং ডিপোজিট স্কিমে সুদ থেকে বড় অঙ্কের আয়ের হিসাবটা বোঝা যাক। ধরুন, আপনি এই সরকারি প্রকল্পে প্রতি মাসে ৫,০০০ টাকা করে বিনিয়োগ শুরু করলেন। তাহলে ৬.৭ শতাংশ সুদের হারে ৫ বছরের ম্যাচিউরিটি পিরিয়ড শেষে আপনার ফান্ড হবে ৩,৫৬,৮৩০ টাকা। এরপর আপনি এই বিনিয়োগ আরও ৫ বছরের জন্য বাড়িয়ে দিলেন এবং প্রতি মাসে ৫,০০০ টাকা করে বিনিয়োগ চালিয়ে গেলেন। সেক্ষেত্রে ১০ বছর পর আপনার মোট জমা হবে ৬ লক্ষ টাকা। এর উপর শুধুমাত্র সুদ থেকেই ২,৫৪,২৭২ টাকা আয় হবে। ফলে আপনার মোট ফান্ডের পরিমাণ দাঁড়াবে ৮,৫৪,২৭২ টাকা।

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা