চটজলদি করুন, বিনামূল্য ফোন দিচ্ছে Jio!

হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থার কথা বলতে গেলে সবার আগে আসবে Jio-র নাম। বর্তমানে যার গ্রাহক সংখ্যা সবথেকে বেশি। আর সেইসমস্ত গ্রাহকদের জন্য প্রায়ই নিত্য-নতুন আকর্ষণীয় প্ল্যান এনে থাকে Jio। তার মধ্যে এমন কিছু বিশেষ প্ল্যান লঞ্চ করা হয় যেগুলি শুধুমাত্র Jio সংস্থার হ্যান্ডসেট তথা ফোন ব্যবহারকারীদের জন্য। সম্প্রতি মুকেশ আম্বানির এই সংস্থাটি বিশেষ একটি বিশেষ রিজার্জ প্ল্যান এনেছে। যেটি ক্রয় করলে আপনি পুরোপুরি বিনামূল্যে একটি Jio-র ফোন পেয়ে যাবেন। হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি। দেখে নিন, সেই আকর্ষণীয় প্ল্যানের বিষয়বস্তু-

Jio-র এই প্ল্যানটি নিতে গেল আপনাকে খরচ করতে হবে ১৯৯৯ টাকা। তবে এরপর থেকে ২ বছর রিচার্জের জন্য আর কোনও টাকা খরচ করতে হবে না গ্রাহকদের। কারণ, Jio-র এই প্ল্যানের ভ্যালিডিটি দু’বছর। এই প্ল্যানের আওতায় এলে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং পরিষেবা পাবেন। সেই সঙ্গে মিলবে ৪৮ জিবি ডেটা এবং Jio অ্যাপসের সাবস্ক্রিপশনও। আর সবথেকে অবাক করা বিষয়টি হল এই রিচার্জ করলে গ্রাহকরা পুরোপুরি বিনামূল্যে পেয়ে যাবেন একটি Jio-র মোবাইল ফোন। আর এই ফোনটি হল ৪জি। যেখানে থাকছে এফএম রেডিও, ক্যামেরা, ফ্ল্যাশ-লাইট, মাইক্রোফোন ইত্যাদি।

এছাড়া আপনি যদি মনে করেন এত বেশি খরচ না করে ১৪৯৯ টাকার রিচার্জ করবেন। তাহলেও Jio-র ফোনটি বিনামূল্যে পেয়ে যাবেন। তবে এই প্ল্যানটির ভ্যালিডিটি একবছর। এই রিচার্জ প্ল্যানটি ক্রয় করলে আনলিমিডেট ভয়েস কলিংয়ের সুবিধার সঙ্গে পেয়ে যাবেন ২৪ জিবি ডেটা। তাই দেরি না করে চটজলদি করুন।

দিন কয়েক আগেই Disney plus Hotstar ব্যবহারকারীদের জন্য একটি প্রিপেইড প্ল্যান এনেছে Jio। Jio-র নতুন আসা প্রিপেইড প্ল্যানটির মূল্য হল ৪৯৯ টাকা। সম্প্রতি এই রিচার্জকে Jio তাদের পোর্টফোলিওতে যুক্ত করেছে। এই প্ল্যানে গ্রাহকরা প্রত্যহ কমপক্ষে ২ জিবি করে ডেটা ফ্রি পাবেন। সেইসঙ্গে মিলবে আনলিমিটেড ফ্রি কল, প্রত্যহ ১০০টি করে মেসেজ এবং Disney plus Hotstar ব্যবহার করার সুবিধা। তবে এই প্ল্যানটি মাত্র ২৮ দিন বৈধ থাকবে। কিন্তু এই প্ল্যানে প্রধান আকর্ষণ হল Disney plus Hotstar-এর সাবস্ক্রিপশনটি একবছরের জন্য পাওয়া যাবে। আর Jio-র নতুত ব্যবহারকারীরা এই প্ল্যানের সঙ্গে পেয়ে যাবেন প্রাইম মেম্বারশিপ।

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল