গল্প নয়, খুব শিগগিরই এই বিদেশি গাড়ির দাম কমছে ২৫ লাখ টাকা 

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্তমানে নানা গাড়িতে তো ২ লক্ষ কিংবা ৩ লক্ষ টাকা ছাড় পাওয়াই যায়, তবে কোনও বিলাসবহুল গাড়িতে ২৫ লক্ষ টাকা ছাড় পেলে কেমন হয়, ভেবে দেখেছেন কী? হ্যাঁ, সম্প্রতি ভারতীয় গাড়ি বাজারে এই খবরই বারবার উঠে আসছে শিরোনামে। ভারতে বিলাসবহুল গাড়ির বাজারে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। প্রস্তাবিত ভারত–ইউরোপীয় ইউনিয়ন (EU) মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে খুব শিগগিরই ইউরোপ থেকে আমদানি হওয়া বহু প্রিমিয়াম ও লাক্সারি গাড়ির মূল্য ২৫ লক্ষ টাকারও বেশি কমে যেতে পারে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে যে উচ্চ শুল্ক নীতির কারণে ইউরোপীয় গাড়ি ভারতীয় ক্রেতাদের নাগালের বাইরে ছিল, এখন এই চুক্তি সেই ব্যবস্থাতে যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে।

এতদিন ইউরোপ থেকে সম্পূর্ণ নির্মিত (CBU) গাড়ি আমদানির ক্ষেত্রে ভারত সরকার সর্বোচ্চ ১১০ শতাংশ পর্যন্ত শুল্ক কর ( কাস্টমস ডিউটি) আরোপ করত। ফলে ৪৫,০০০ থেকে ৫০,০০০ ইউরো দামের একটি গাড়ি ভারতীয় শোরুমে পৌঁছাতে পৌঁছাতে তার দাম প্রায় দ্বিগুণ হয়ে যেত। কিন্তু নতুন প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ইউরোপ থেকে আমদানি হওয়া ১৫,০০০ ইউরোর বেশি দামের ইন্টারনাল কোম্বাশন ইঞ্জিনযুক্ত (ICE) গাড়ির উপর শুল্ক প্রথম ধাপে ৪০ শতাংশ কমিয়ে আনা হবে। যদিও বছরে প্রায় দুই লক্ষ গাড়ি আমদানির একটি সীমা নির্ধারণ করা থাকবে, তৎসত্ত্বেও এই হ্রাসের প্রভাব হবে সুদূরপ্রসারী।

এই শুল্ক ছাড়ের ফলে জিএসটি ও ডিলার মার্জিন যুক্ত করেও গাড়ির এক্স-শোরুম মূল্য ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারে। ফলে, বহু বিলাসবহুল গাড়ি যেমন BMW, Mercedes-Benz, Audi, Volkswagen এবং Porsche মডেলের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাসপ্রাপ্ত হবে ও ভারতের প্রিমিয়াম গাড়ির প্রতিযোগিতা নতুন মাত্রা পাবে।

তবে ইলেকট্রিক ভেহিকলের (EV) ক্ষেত্রে এই সুবিধা তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে না। দেশীয় ইভি শিল্প—বিশেষত টাটা মোটরস ও মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার মতো সংস্থাগুলিকে সুরক্ষা দিতে ইউরোপীয় ইভিগুলিকে প্রায় পাঁচ বছর এই শুল্ক ছাড়ের বাইরে রাখা হবে। পরবর্তীকালে ধাপে ধাপে শুল্ক হ্রাস করার সম্ভাবনা রয়েছে।

উল্লেখযোগ্যভাবে, এই চুক্তি দেশীয়ভাবে অ্যাসেম্বল হওয়া গাড়ির সুবিধা পুরোপুরি বাতিল করছে না। স্থানীয় উৎপাদন এখনও করছাড় ও নীতিগত সুবিধা পাবে। তবে আমদানিকৃত গাড়ির শুল্ক হ্রাস ইউরোপীয় ব্র্যান্ডগুলিকে সীমিত ঝুঁকিতে ভারতীয় বাজারে নতুন করে সম্ভাবনা যাচাই করার সুযোগ দেবে।

বিশ্বব্যাপী বাণিজ্য পুনর্বিন্যাস ও ক্রমবর্ধমান সুরক্ষাবাদের প্রেক্ষাপটে বহু প্রতীক্ষিত এই চুক্তি বাস্তবায়িত হলে ভারতীয় উপমহাদেশে দ্রুত বর্ধনশীল গাড়ির বাজারে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। বিশেষ করে প্রিমিয়াম ও বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে এই সিদ্ধান্ত একটি ঐতিহাসিক মোড় এনে দিতে পারে বলে আশাবাদী গাড়ি বিশেষজ্ঞরা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল