আয়কর হানা এবার হিরো মোটরকর্পোরেশনে, পড়ল শেয়ারের দাম

দালালস্ট্রিটে সংস্থার শেয়ারের দাম একধাক্কায় অনেকটাই পড়ে যায়

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: হিরানান্দানি পর আয়কর হানা এবার হিরো মোটর কর্পোরেশনে। বুধবার আয়কর দফতরের পদস্থ আধিকারিকদের দল একযোগে তল্লাশি চালায় সংস্থার ২৫টি দফতরে। মুম্বইয়ের পাশাপাশি চেন্নাই এবং বেঙ্গালুরুতেও সংস্থার দফতরে তল্লাশি চালায় আয়াকর দফতর।
তল্লাশি চলে সংস্থার সিইও পবন মুঞ্জল-সহ বেশ কয়েকজন পদস্থকর্তার বাড়িতেও। আয়কর দফতর সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদসংস্থা জানিয়েছে, সংস্থার গত চারবছরের আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র আয়কর দফতর বাজেয়াপ্ত করেছে। সিইও-সহ সংস্থার পদস্থকর্তাদের বয়ানও রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছে আয়কর দফতর। এই তল্লাশির ব্যাপারে সরকারিভাবে আয়কর দফতর বা হিরো মোটর কর্পোরেশন এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি।
উল্লেখ করা যেতে পারে, গতকাল আয়কর দফতর হিরানান্দানি গোষ্ঠীর বেশ কয়েকটি দফতরে তল্লাশি চালায়। সংস্থার বিরুদ্ধে উঠেছে কর ফাঁকির অভিযোগ। গতকালের তল্লাশির খবর দিতে গিয়ে আয়কর দফতরের এক পদস্থকর্তা জানান, সংস্থার বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগের পাশাপাশি বিদেশ সম্পত্তি গচ্ছিত রাখার অভিযোগ রয়েছে।
এদিকে, এই তল্লাশির জেরে দালালস্ট্রিটে সংস্থার শেয়ারের দাম একধাক্কায় অনেকটাই পড়ে যায়। একসময় হিরো কর্পোরেশেনের শেয়ার দাম উঠেছিল ৩১৪১.৫৫ টাকা।  মঙ্গলবারের তল্লাশির ধাক্কায় শেয়ারের দাম কমে দাঁড়ায় ২,১৪৮টাকা। তবে  অন্যান্য সংস্থার শেয়ারের দামে তেমন কোন প্রভাব পড়েনি। বাজার খুলতেই শেয়ার সূচক ছিল উর্ধ্বমুখী। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ০.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৮, ২৩৮ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭,৩৯৫ পয়েন্টে।

আরও পড়ুন অভিযোগ করফাঁকির, হিরানান্দানি কোম্পানিতে আয়কর হানা

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল