মণিপুরে ভারতীয় রেল তৈরি করছে বিশ্বের সর্বোচ্চ রেলব্রিজ

ভারতের উত্তর পূর্ব রাজ্য মণিপুরে শীঘ্রই সম্পূর্ণ হবে বিশ্বের অন্যতম উচ্চতম রেলব্রিজ। এটি একটি Pier Railway Bridge

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের উত্তর পূর্ব রাজ্য মণিপুরে শীঘ্রই সম্পূর্ণ হবে বিশ্বের অন্যতম উচ্চতম রেলব্রিজ। এটি একটি Pier Railway Bridge, যা এক ইঞ্জিনিয়ারিং বিস্ময় হিসেবে তৈরি হচ্ছে বলে দাবি রেলমন্ত্রকের। এর উচ্চতা সমুদ্রতল থেকে ১৪১ মিটার। বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু রেলব্রিজ হল ইউরোপের মন্টেনেগ্রোর মালা-রিজেক রেলপথে। মণিপুরে রেলব্রিজটি ইজাই (Ijai) পাহাড়ি নদীর উপর তৈরি হয়ে গেলে ইউরোপের রেকর্ড ভেঙে দেবে। উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে চেনাব নদীর উপরও একটি রেলব্রিজ তৈরি করছে ভারতীয় রেল। তবে মণিপুরের ব্রিজটি সর্বোচ্চ। দুটি ব্রিজ তৈরি হয়ে গেলে ভারতের দখলে থাকবে বিশ্বের সর্বোচ্চ দুই রেলব্রিজের তকমা।

 

ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১১১ কিলোমিটার দূরে জিরিবাম রেল স্টেশনকে সংযুক্ত করবে এই ব্রডগেজ রেল ব্রিজ। এর ফলে গোটা ভারতের সঙ্গে রেলপথে জুড়ে যাবে মণিপুর। ফলে ননে জিলার মারাংচিং গ্রাম স্পর্শ করে ইজাই (Ijai) পাহাড়ি নদীর উপর দিয়ে চলবে ট্রেন। এই পুরো প্রকল্প শেষ হলে তা পর্যটকদেরও আকর্ষণ করতে সমর্থ হবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ। কারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মণিপুরে পরিবহন ব্যবস্থা বলতে ছিল সড়কপথ ও আকাশপথ। তাও বেশ খরচ ও সময়সাপেক্ষ। এবার রেলপথে গোটা দেশের সঙ্গে মনিপুর রেলপথে জুড়ে গেলে কম খরচে ও সময়ে পর্যটকরা মণিপুরে চলে আসতে পারবেন। পাশাপাশি, এই রাজ্যের আর্থসামাজিক বিকাশ সম্ভব হবে। ভারতীয় রেলের North East Frontier Railway ১১১ কিলোমিটার ব্যাপী জিরিবাম-ইম্ফল রেলপথ তৈরি করছে। বর্তমানে পাহাড়ি এই সড়কপথে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে ১০-১২ ঘণ্টা। কিন্তু ১১১ কিলোমিটার এই রেলপথ তৈরি হলে জিরিবাম থেকে ইম্ফল পৌঁছনো যাবে মাত্র আড়াই ঘণ্টায়। আর এই রেলপথেই নৈনি ভ্যালি দিয়ে ট্রেন ছুটবে বিশ্বের সর্বোচ্চ রেলব্রিজ দিয়ে। যা পর্যটকদের কাছে অবশ্যই আকর্ষণীয় হবে সেটা বলাই বাহুল্য।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল