মাত্র পাঁচটি ট্রেন থেকেই রেলের আয় ১০০ কোটি!

সারা দেশে প্রায় ১৩,১৬৯ যাত্রীবাহী ট্রেন চালায় ভারতীয় রেল। রোজ প্রায় ২৩ মিলিয়ন যাত্রী ট্রেনে নির্দিষ্ট গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু যাত্রীভাড়া থেকে রেল সেভাবে লাভ

Share:

নিজস্ব প্রতিনিধি: সারা দেশে প্রায় ১৩,১৬৯ যাত্রীবাহী ট্রেন চালায় ভারতীয় রেল। রোজ প্রায় ২৩ মিলিয়ন যাত্রী ট্রেনে নির্দিষ্ট গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু যাত্রীভাড়া থেকে রেল সেভাবে লাভ করতে পারে না বলেই দাবি মন্ত্রকের। কিন্তু সম্প্রতি পশ্চিম-মধ্য রেল (West Central Railway zone) এক প্রেস বিবৃতিতে জানিয়েছে এক অবাক করা তথ্য। তাঁরা জানিয়েছে, মাত্র পাঁচটি যাত্রীবাহী ট্রেন থেকে তাঁদের আয় হয়েছে ১০০ কোটি টাকার বেশি। তাও সেটা আট মাসের হিসেব। এই তথ্য অবাক করে দেওয়ার জন্য যথেষ্টই বটে। পশ্চিম-মধ্য রেল বিগত আট মাসে গণ্ডোয়ানা এক্সপ্রেস, অমরকন্টক এক্সপ্রেস, শক্তিপুঞ্জ এক্সপ্রেস, রেওয়া-আনন্তবিহার এক্সপ্রেস এবং জব্বলপুর-সোমনাথ এক্সপ্রেস থেকে রেল মোট ১০০.০৩ কোটি টাকা আয় করেছে।

এবার দেখে নিন কোন ট্রেন থেকে কত আয় হল রেলের

২২১৮১ জব্বলপুর-হজরত নিজামুদ্দিন গণ্ডোয়ানা এক্সপ্রেস আয় করেছে ২১.৩২ কোটি টাকা
১২৪২৭ রেওয়া-আনন্দ বিহার এক্সপ্রেস আয় করেছে ২০.৫২ কোটি টাকা
১১৪৪৭ জব্বলপুর-হাওড়া শক্তিপুঞ্জ এক্সপ্রেস আয় করেছে ২০.৫২ কোটি টাকা
১২৮৫৪ জব্বলপুর-দুর্গ অমরকন্টক এক্সপ্রেস আয় করেছে ১৯.৫৯ কোটি টাকা
১১৪৬৪ জব্বলপুর- সোমনাথ এক্সপ্রেস আয় করেছে ১৮.৬৭ কোটি টাকা

পাশাপাশি পশ্চিম-মধ্য রেল জানিয়েছে এই ট্রেনগুলিতে গত আট মাসে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে, সেগুলি হল

১২০৫৯ কোটা-নিজামুদ্দিন জন শতাব্দী এক্সপ্রেসে চড়েছেন ৭.৪৬ লক্ষ যাত্রী
১১৪৪৭ জব্বলপুর-হাওড়া শক্তিপুঞ্জ এক্সপ্রেসে চড়েছেন ৬.৩২ লক্ষ যাত্রী
১২১৯২ জব্বলপুর-নিজামুদ্দিন শ্রীধাম এক্সপ্রেসে চড়েছেন ৫.৪১ লক্ষ যাত্রী
১২৮৫৪ ভোপাল- দুর্গ অমরকন্টক এক্সপ্রেসে চড়েছেন ৫.৩৭ লক্ষ যাত্রী
১২১৮৯ জব্বলপুর- নিজামুদ্দিন মহাকৌশল এক্সপ্রেসে চড়েছেন ৫.১৫ লক্ষ যাত্রী

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা