গতিশক্তি প্রকল্প: ৫০০ নতুন মাল্টি-মোডাল কার্গো টার্মিনাল বানাবে রেল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বুধবারই রেলের জন্য নতুন গতিশক্তি প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের আওতায় ভারতীয় রেল আনুমানিক ৫০ হাজার কোটি টাকার ব্যয়ে ৫০০টি মাল্টি-মোডাল কার্গো টার্মিনাল

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বুধবারই রেলের জন্য নতুন গতিশক্তি প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের আওতায় ভারতীয় রেল আনুমানিক ৫০ হাজার কোটি টাকার ব্যয়ে ৫০০টি মাল্টি-মোডাল কার্গো টার্মিনাল তৈরি করতে চলেছে। রেলের দাবি, এর ফলে ভ্রমণের সময় এবং পরিবহন খরচ কমাতে সাহায্য করবে। এই কার্গো টার্মিনালগুলি শেষ মাইল পর্যন্ত পরিষেবা দেবে শিল্পতালুকগুলিতে। রেল কর্তাদের আশা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত গতিশক্তি পরিকল্পনায় রেলপথে পণ্য পরিবহনে বড়সড় ভূমিকা পালন করবে।

গতিশক্তি প্রকল্পের উদ্দেশ্য হল পণ্য পরিবহনের পরিকাঠামো উন্নয়নে এক নতুন দিশা দেওয়া এবং পরিবহন খরচ অনেকটাই কমানো। কোনও শিল্পতালুকের খুব কাছাকাছি মাল্টি মডেল কার্গো টার্মিনাল তৈরি করা হলে কাঁচামাল থেকে উৎপাদিত পণ্য দ্রুত মালগাড়িতে তুলে গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে। বর্তমানে ট্রাক বা অন্য কোনও গাড়িতে চাপিয়ে সেগুলি নিয়ে আসতে হয় মালগাড়িতে লোডিং পয়েন্টে। রেলমন্ত্রী অশ্বনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতে পরিবহন খরচ দেশের মোট জিডিপি থেকে ১৪ শতাংশ বেশি।

গত বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের অবকাঠামো উন্নয়নের বিভিন্ন ধরণকে একটি সাধারণ পথে আনার লক্ষ্যে মাল্টি-মোডাল সংযোগের জন্য গতিশক্তি প্রকল্পের ঘোষণা করেছিলেন। এরজন্য তিনি ১০০ লক্ষ কোটি টাকা সংস্থান করেছিলেন। এরমধ্যে ৫০ হাজার কোটি টাকা আগামী ৫ বছরের মধ্যে বিনিয়োগ করবে রেলমন্ত্রক। রেলের লক্ষ্য ৫০০টি মাল্টি মোডাল কার্গো টার্মিনাল তৈরি করা যেখানে বিভিন্ন পরিবহন ব্যবস্থা রেল নেটওয়ার্কের সঙ্গে নির্বিঘ্নে যুক্ত হবে।

এরমধ্যে রয়েছে সমুদ্র ও নদী বন্দর, বিমানবন্দর এবং জাতীয় সড়ক। যেমন, রেলের লক্ষ্য সমস্ত বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে রেল নেটওয়ার্ক পৌঁছে দেওয়া। ফলে কোনও পণ্য় বন্দরগুলিতে এলে সরাসরি তা মালগাড়িতে বোঝাই করে গন্তব্যে পৌঁছে দিতে পারবেন রেল। এতে পরিবহন খরচ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে। আগামী ৩ বছরের মধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে ১০০টি মাল্টি-মোডাল কার্গো টার্মিনালের কাজ শেষ করতে চায় রেল।

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

‘কলকাতা মেডিক্যালে তাণ্ডব চালিয়েছে নকশালপন্থীরা,’ দাবি স্বাস্থ্যমন্ত্রীর

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন