টাকার দামে সর্বোচ্চ পতন

উর্ধ্বমুখী অশোধিত তেলের দামও

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রুশ-ইউক্রেন সংঘাতের জেরে ডলারের তুলনায় টাকার দাম পড়ে গেল। সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে পতন ঘটতে শুরু করে। শুক্রবার বাজার বন্ধের সময় ডলার প্রতি টাকার দাম ছিল ৭৬.১৬। আর সোমবার বাজার খোলার সময় ডলার প্রতি টাকার দাম ছিল ৭৬.৮৫। পরে সেটা দাঁড়ায় ৭৬.৯৮-য়ে। ২০২০ সালে ২২ এপ্রিল ডলারের তুলনায় টাকার দাম পড়ে গিয়েছিল। দেশ তথা বিশ্ব তখন করোনার গ্রাসে। ওই সময় ডলার প্রতি টাকার দাম ছিল ৭৬.৯০৫০।

রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে দালাল স্ট্রিটেও। বাজার খোলার বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ২.৯৮ শতাংশ পড়ে যায়।সূচক ৫২ হাজারের ঘরে আটকে ছিল। একই ঘটনার সাক্ষী নিফটিও। নিফটির সূচক ১৬ হাজার থেকে কমে দাঁড়ায় ১৫, ৭৯৮.৩০ পয়েন্টে।

রুশ-ইউক্রেন সংঘর্ষের জেরে শুধু দালাল স্ট্রিট দুলে ওঠেনি, কার্যত সব দেশের শেয়ারবাজারেই এর প্রভাব লক্ষ্য করা গিয়েছে। অন্যএদিকে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ক্রমশ উর্ধ্বমুখী। ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ছিল ব্যারেল প্রতি ১৩০.৮৪ ডলার। অন্যদিকে মার্কিন অশোধিত তেলের দাম এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় ব্যারেল প্রতি ১২৫.৬০ ডলার।

বাজার বিশেষজ্ঞরা নিশ্চিত ছিলেন, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে অভিযান শুরু করলে অর্থবাজারে মারাত্মক প্রভাব পড়বে। তাদের আশঙ্কা সত্যি হল। ইতোমধ্যে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা-সহ তাদের মিত্র দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে। যে কারণে রাশিয়া তেল রফতানি করতে পারছে না। বিশ্বের মধ্যে তারা তেল রফতানিতে দ্বিতীয়। প্রথম স্থানে সৌদি আরব।  

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল