তামিলনাডু়র ইডলি আম্মাকে অভিনব উপহার শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার

ধন্য ধন্য করছেন নেটিজেনরা

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই:  রবিবার  মাতৃদিবস।

উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। নানা স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে এই বিশেষ দিনে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আর তামিলনাড়ুর বিখ্যাত ইডলি আম্মা পেলেন আশ্চর্য উপহার। তাঁকে এই উপহার তুলে দিয়েছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। কী দিয়েছেন শুনলে অবাক হবেন। আস্ত একটা বাড়ি। টুইট করে জানিয়েছেন বিশেষ উপহার তুলে দেওয়ার কথা। সেই সঙ্গে শেয়ার করেছেন একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, নতুন বাড়ির দরজায় লাগানো ফিতে কাটছেন ইডলি আম্মা।

নিজের টুইটার হ্যান্ডেলে তাঁর টুইট, ‘আজ এই আন্তর্জাতিক মাতৃদিবসে আমি আমার সংস্থার তরফ থেকে ইডলি আম্মার জন্য তৈরি করা সম্পূর্ণ নতুন একটি বাড়ির চাবি হাতে তুলে দিলাম। গত কয়েক মাস ধরে আমার সংস্থার কর্মীরা দাঁড়িয়ে থেকে বাড়ি তৈরির কাজ তদারকি করেছেন। আজ আন্তর্জাতিক মাতৃ দিবসে ইডলি আম্মার হাতে নতুন বাড়ির চাবি তুলে দিতে পেরে আমি গর্বিত। ঋণী রইলাম সংস্থার সেই সব কর্মীদের কাছে, যার নিজেদের ব্যস্ততার ফাঁকে বাড়ি তৈরির কাজ তদারকি করেছেন। মাতৃ দিবসে সকল মায়ের প্রতি রইল শুভেচ্ছা।’

মুহূর্তের মধ্যে ভাইরাল হয় ওই টুইট, যা পড়ে সকলে বিশিষ্ট এই শিল্পপতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ধন্য়-ধন্য করছেন। পাশাপাশি তাঁরা আনন্দ মাহিন্দ্রার শিল্পের আরও প্রসার ও উন্নতি কামনা করেছে।

কে এই ইডলি আম্মা? কেনই বা তাঁর এমন না হল?

ইডলি আম্মার আসল নাম কমলাথাল। বাড়ি ভাদিভেলামপালায়ামে। গত ৩৭ বছর ধরে মাত্র এক টাকায় সুস্বাদু ইডলি বিক্রি করে সংবাদের শিরোনামে উঠে আসেন তিনি। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও তাঁর ইডলির দাম এক পয়সা বাড়েনি।

আরও পড়ুন জোম্যাটো ডেলিভারি বয়দের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিলেন সিইও

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড