পাওয়ারফুল প্রসেসর, ডিজাইন, ডিসপ্লে নিয়ে বাজারে নতুন ফোন আনছে iQOO

Share:

নিজস্ব প্রতিনিধি : iQOO একটি জনপ্রিয় স্মার্টফোনের সিরিজ। এই সিরিজের নতুন ফোন আসতে চলেছে চিনের বাজারে। সঠিক স্মার্টফোন কেনার কথা যদি কেউ ভাবেন, তার জন্য নতুন ফোন আসছে আইকিউ (iQOO)। বড় ব্যাটারি সহ স্মার্টফোন কেনার কথা ভাবলে আইকিউ এর নতুন ফোনটি অত্যন্ত ভালো হতে পারে। এই কোম্পানি চিনে তার নতুন ফোন iQOO 15 লঞ্চ করতে চলেছে আগামী মাসে।

iQOO 13 বাজারে আসার পর এক বছরের বিরতি। তারপরেই নতুন ফোন আসছে iQOO 15। তবে বাজারে আসার আগেই আপকামিং এই ফোনের বেশিরভাগ তথ্যই প্রকাশ্যে চলে এসেছে। iQOO ম্যানেজার Galant V নিশ্চিত করেছেন যে আপকামিং এই ফোনে একটি 2K Samsung Everest amoled ডিসপ্লে থাকবে। যেটি এনবি প্লাস প্যানেল নামেও পরিচিত। এই ডিভাইসটি পিক ব্রাইটনেস, কন্ট্রেস্ট এবং কালার অ্যাকুরেসির অফার করবে।

এছাড়া iQOO 15 ফোনে ৬ হাজার নেট ব্রাইটনেস থাকবে বলে জানা যাচ্ছে। অ্যাপেলের আইফোন ১৭ প্রো ম্যাক্স এর মত একটি অ্যান্টি রিফলেক্টিভ কোটিং থাকবে। ইতিমধ্যেই iQOO-র নতুন ফোনের একটি লাইভ ইমেজ পোস্ট করা হয়েছে। সেই ছবিতে দেখা গেছে ফোনটি লাল সাদা রেডিয়েন্ট ব্রেকপ্যানেল এবং কার্ড এজ থাকবে। এতে একটি এলইডি রিং অথবা একটি সাদা অ্যাকসেন্ট রিং থাকতে পারে। ডিভাইসটি Qualcomm এর Snapdragon 8 Elite Gen 5 চিপসেটে চলবে বলে আশা করা হচ্ছে, যার সঙ্গে ৭ হাজার মেগাহার্জ ব্যাটারি থাকবে। এছাড়া ফোনে 8K ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম থাকবে বলে জানা গেছে।

জানা গিয়েছে, অক্টোবর মাসে চিনের বাজারে আসতে পারে iQOO 15। প্রথমে চিনের মার্কেটে আসার পরে ভারতে ওই ফোন আসতে পারে ডিসেম্বরে। দামের বিষয়ে স্পষ্ট করে কিছু জানা না গেলেও এটি ভারতে ৫৯,৯৯৯ টাকায় পাওয়া যেতে পারে। iQOO 13  ভারতে লঞ্চ হয়েছিল ৫৪,৯৯৯ টাকায়।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay