Pegasus: ইজরায়েল পুলিশ আড়ি পেতেছিল হেভিওয়েটদের ফোন

উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাঘের ঘরে ঘোগের বাসা।

ইজরায়েল পুলিশ সে দেশের হেভিওয়েটদের ফোনে আড়ি পেতেছিল। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে এই খবর দিয়েছে একাধিক সংবাদমাধ্যম। আড়ি পাতা হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর ফোনেও। খবর কানে যেতে সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রী আয়েলেত শেকেড উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশ কমিশনার কোবি শ্যাবতাই জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।

প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আড়িপাতা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু, তাঁর ছেলে অ্যাভনের নেতানইয়াহু,  ইজরায়েলের পরিবহনের প্রাক্তন ডিরেক্টর এবং প্রাক্তন রাজস্ব মন্ত্রী কেরেন টার্নার, সে দেশের বিশিষ্ট শিল্পপতি ব়্যামি লেভি, ওয়াল্লা ওয়েবসাইটের প্রাক্তন অ্যাভিরাম ইলাদ, সংস্থার প্রাক্তন সিইও ল্যান ইয়েশুয়া, বেজেকের প্রাক্তন সিইও স্টেল্লা হেন্ডল্যার। আড়িপাতা হয় অর্থমন্ত্রকের প্রাক্তন ডাইরেক্টর জেনারেল শেই বেবেড়, প্রাক্তন আইনমন্ত্রী ডাইরেক্টর জেনারেল এমি প্যালমোরের ফোনে।

আড়িপাতার খবর ফাঁস হতে নড়েচড়ে বসে ইজরায়েল সরকার। অভ্যন্তরীণ মন্ত্রী আয়েলেত শেকেড জানিয়েছেন, ‘এ খবর সত্যি হলে সেটা কার্যত ভূমিকম্পের সমান। শতাব্দীর সব থেকে কালিমালিপ্ত ঘটনা। এই ঘটনা ব্যক্তিস্বাধীনতায় হস্তেক্ষেপের সামিল। সরকার এই ধরনের ঘটনা সমর্থন করে না। কারা এই কুকীর্তির সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’ কার্যত এই ঘটনা নিঃসন্দেহে ভূমিকম্পের সমতুল। 

আরও পড়ুন পেগাসাস: সংসদকে এড়িয়ে চুক্তি, বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল