Breaking: আয়কর জমার সময়সীমা বেড়ে ১৫ মার্চ

বিজ্ঞপ্তি জারি আয়কর দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একুশ-বাইশ অর্থবর্ষের রিটার্ন দাখিলের সময়সীমা বেড়ে হল চলতি বছরের ১৫ মার্চ। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সময় বৃদ্ধি করা হয়েছে। সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেজ (সিবিডিটি) মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আয়করদাতা এবং সংশ্লিষ্টমহল থেকে খবর পাওয়া গিয়েছে, করোনা এবং ইলেক্ট্রনিক ভাবে রিটার্ন  দাখিলের ক্ষেত্রে তারা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন। উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে আয়কর আইনের ১৯ নম্বর ধারার দৌলতে রিটার্ন দাখিলের সময়সীমার মেয়াদ ২০২২-য়ের ১৫ মার্চ পর্যন্ত করা হল।  

একুশ-বাইশ অর্থবর্ষের রিটার্ন দাখিলের মেয়াদ ছিল গত বছর ৩১ ডিসেম্বর। করোনা এবং ওমিক্রনের শৃঙ্খল রুখতে  ভারতের বিভিন্ন রাজ্যে জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। বিশেষ করে সব ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফলে, সময়মতো অনেকেই তাদের রিটার্ন দাখিল  করতে পারেননি। ফলে, বহু করদাতা রীতিমতো দুশ্চিন্তায় পড়েন। মঙ্গলবার সিবিডিটি-র তরফে মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত নির্দেশিকা জারির ফলে অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলছেন। বিজ্ঞপ্তি জারির পাশাপাশি সিবিডিটি রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির খবর তাদের টুইটার হ্যান্ডেলেও টুইট করে জানিয়ে দিয়েছে।  

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল