ফের আকাশে উড়বে জেট এয়ার, পেল স্বরাষ্ট্র মন্ত্রকের ক্লিয়ারেন্স

২০১৯-য়ের ১৭ এপ্রিল শেষবারেরর মতো উড়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  দীর্ঘ প্রায় তিন বছর বাদে ফের আকাশের বুক চিড়ে উড়ে যাবে জেট এয়ারের বিমান। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই বিমান সংস্থাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ২০১৯ সালে ১৭ এপ্রিল শেষবারেরর মতো আকাশে জেট বিমানকে উড়তে দেখা গিয়েছিল।

অনেকদিন ধরেই জেট এয়ার স্বরাষ্ট্র মন্ত্রকের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় ছিল। গত বৃহস্পতিবার তারা ট্রায়াল রান দেয়। ছাড়পত্রের আবেদনের সঙ্গে ট্রায়াল রানের রিপোর্টও জুড়ে দেয়। গত ৬  মে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ওই বিমান সংস্থাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাঠিয়ে দেওয়া হয়েছে।  একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা সেই চিঠির প্রতিলিপি হাতে পেয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘জেট এয়ারের পাঠানো চিঠির ওপর ভিত্তি করে উডা়ন সংস্থাকে পরিষেবা শুরু করার ব্যাপারে ছাড়পত্র দেওয়া হচ্ছে।’

তবে জেট এয়ারের কাজ আরও বাকি আছে। কবে, কোন রুটে তারা বিমান চালাবে, কখন চালাতে চায়, তার একটি তালিকা ডাইরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের হাতে তুলে দেবে। অ্যাভিয়েশন সেই তালিকা খতিয়ে দেখার পর উড়ান পরিষেবা শুরু করার ব্যাপারে চূড়ান্ত সংকেত দেবে। 

জেট এয়ার ফের পরিষেবা শুরু করার খবরে অনেকেই খুশি। বিশেষ করে তারা, যারা এই বিমানের ওপর এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ব্যাপারে নির্ভরশীল। আশা করা যায় খুব দ্রুত জেট এয়ার বিমান পরিষেবার তারিখ ঘোষণা করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ছাড়পত্র দেওয়া খুশি সংস্থার কর্মীরাও। 

আরও পড়ুন রবিবার থেকে দেশে শুরু হচ্ছে আন্তর্জাতিক উড়ান পরিষেবা

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী