বিদেশে গেলেও টেনশন শেষ, জিও-র নতুন রোমিং প্ল্যানে ফ্রিতে পাওয়া যাচ্ছে এই বিশেষ সুবিধা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশে গেলেই মোবাইল বিলের চিন্তা! রোমিং চার্জ, এসএমএস খরচ সব মিলিয়ে মাথাব্যথা বাড়ে অনেকেরই। তবে এবার সেই দুশ্চিন্তায় বড়সড় স্বস্তি দিতে এগিয়ে এল জিও। গ্রাহকদের জন্য একেবারে ফ্রি পরিষেবা নিয়ে এসেছে সংস্থাটি, যা আন্তর্জাতিক ভ্রমণকে আরও সহজ করে তুলবে।

গ্রাহকদের জন্য নতুন সুবিধা চালু করেছে রিলায়েন্স জিও। এবার আন্তর্জাতিক রোমিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত পূরণ করলেই বিনামূল্যে এসএমএস পরিষেবা পাওয়া যাবে। শুধু তাই নয়, ওয়াইফাই সংযোগ থাকলে বিদেশে বসেও সহজেই কল করা যাবে। সংস্থার তরফে জানানো হয়েছে, বিদেশে ভ্রমণের সময় যদি আপনার ফোন ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত থাকে, তাহলে আপনি সহজেই এসএমএস গ্রহণ করতে পারবেন। এমনকি ওয়াইফাই কলিং চালু থাকলে আউটগোয়িং কল করাও সম্ভব হবে, অতিরিক্ত খরচ ছাড়াই।

আরও পড়ুন: বিচ্ছেদের পর নিজেকে সামলাবেন কীভাবে? রইল কিছু জরুরি টিপস

এই পরিষেবা ব্যবহার করতে খুব বেশি জটিলতার দরকার নেই। প্রথমত, আপনার জিও নম্বরে একটি সক্রিয় রিচার্জ থাকা বাধ্যতামূলক। এরপর বিদেশে গিয়ে ফোনটি একটি স্থিতিশীল ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করতে হবে। তারপর মোবাইলের সেটিংস থেকে ‘ওয়াইফাই কলিং’ অপশনটি চালু করলেই এই সুবিধা ব্যবহার করা যাবে। এর ফলে আপনি বিদেশে থেকেও দেশে থাকা প্রিয়জনদের ফোন করতে পারবেন এবং এসএমএস পাঠাতে বা গ্রহণ করতে পারবেন।

এই পরিষেবার অন্যতম বড় সুবিধা হল- জরুরি ক্ষেত্রে এসএমএস পাওয়া। যেমন, ব্যাঙ্কের ওটিপি, ট্রানজাকশন অ্যালার্ট বা অন্যান্য গুরুত্বপূর্ণ বার্তা সহজেই পাওয়া যাবে। ফলে বিদেশে থেকেও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে কোনও অসুবিধা হবে না। সাধারণত আন্তর্জাতিক রোমিং রিচার্জের খরচ বেশ বেশি হয়। তাই অনেকেই এই পরিষেবা ব্যবহার করতে দ্বিধা বোধ করেন। কিন্তু জিওর এই নতুন উদ্যোগের ফলে সেই খরচ অনেকটাই কমে আসবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যারা নিয়মিত বিদেশে যান কাজের সূত্রে বা ভ্রমণের জন্য, তাঁদের জন্য এই সুবিধা বেশ উপকারী হতে পারে। ফলে আন্তর্জাতিক যোগাযোগ এখন আরও সহজ ও সাশ্রয়ী হতে চলেছে।

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী