LIC-এর বিশেষ স্কিম, প্রতিদিন ১২১ টাকা বাঁচিয়ে মেয়ের বিয়ে পর্যন্ত পেয়ে যান ২৭ লক্ষ

এই প্রকল্প অনুসারে, আপনাকে মেয়ের জন্য প্রতিদিন ১২১ টাকা বা প্রতি মাসে মোট ৩,৬০০ টাকা জমা করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিশু থেকে বৃদ্ধ সকলের জন্যই বিমা সংস্থা LIC-তে বহুরকমের স্কিম রয়েছে। এই স্কিমগুলি খুবই উপকারী। আজীবনের জন্যে অনেক সুবিধা দেয়। যাকে বলে লাইফ একেবারে সিকিওর। আবার এলআইসিতে এমনও অনেক সুবিধা রয়েছে, যেখানে ছোট সঞ্চয়ের মাধ্যমেও বিশাল তহবিল সংগ্রহ করা যায়। এলআইসি বিশেষ করে মেয়েদের জন্য অনেক লাকি। যা তাঁদের পড়াশোনা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত নানারকমের টানাপোড়েন দূর করতে সক্ষম। সাধারণত ভারতবর্ষে কন্যাসন্তানের জন্মের সঙ্গে সঙ্গেই বাবা-মা মেয়ের শিক্ষা এবং বিবাহ নিয়ে চিন্তিত হয়ে পড়ে। যদি এই তালিকায় আপনিও থাকেন, তাহলে LIC-র কন্যাদান পলিসি আপনার এই উদ্বেগকে দূর করতে পারবে।

মেয়ের বিয়ের সময় আপনাকে অর্থের অভাব অনুভব করতে দেবে না। এই পলিসি কেবল আপনার মেয়ের ভবিষ্যৎই সুরক্ষিত করবে না, বরং তাঁর বিয়ের সময় আপনার আর্থিক চাপও অনেকটা কমিয়ে দেবে। এই প্রকল্প অনুসারে, আপনাকে মেয়ের জন্য প্রতিদিন ১২১ টাকা বা প্রতি মাসে মোট ৩,৬০০ টাকা জমা করতে হবে। এই বিনিয়োগের মাধ্যমে, আপনি ২৫ বছরের পলিসির মেয়াদ শেষ হওয়ার পর এককালীন ২৭ লক্ষ টাকারও বেশি পাবেন। তবে এলআইসির এই দুর্দান্ত পলিসিটি ১৩ থেকে ২৫ বছরের মেয়াদের জন্য বৈধ। এমন পরিস্থিতিতে, যদি আপনার মেয়ের বয়স দুই বছর হয়, তাহলে এখন থেকে প্রতিদিন ১২১ টাকা বিনিয়োগ করুন। তাহলে যখন আপনার মেয়ের বয়স ২৭ বছর হবে, তখন মেয়াদপূর্তিতে ২৭ লক্ষ টাকা হাতে পাবেন। আপনি যদি বিনিয়োগের পরিমাণ বাড়াতে বা কমাতে চান, তাহলে আপনার ইচ্ছামতো তা বাড়াতে বা কমাতে পারেন।

আপনার তহবিলও সেই ভিত্তিতে পরিবর্তিত হবে। LIC পরিকল্পনাটি গ্রহণের বয়সসীমা সম্পর্কে বলতে গেলে, এই প্রকল্পে সুবিধাভোগীর বাবার বয়স কমপক্ষে ৩০ বছর এবং মেয়ের বয়স কমপক্ষে এক বছর হতে হবে। এই এলআইসি প্ল্যানে বিপুল তহবিল সংগ্রহের পাশাপাশি কর সুবিধাও পাওয়া যায়। এটি আয়কর আইন ১৯৬১ এর ধারা ৮০C এর অধীনে রয়েছে, তাই প্রিমিয়াম প্রদানকারীরা ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাবেন। শুধু তাই নয়, যদি পলিসিধারকের মেয়াদ শেষ হওয়ার আগে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে বা তাঁর অকালমৃত্যু হয়, তাহলে এই পরিস্থিতিতে পরিবারের সদস্যদের ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। সেক্ষেত্রে পরিবারের সদস্যদের আর প্রিমিয়াম দিতে হবে না। পলিসির মেয়াদ শেষ হওয়ার পর, মনোনীত ব্যক্তিকে সম্পূর্ণ ২৭ লক্ষ টাকা দেওয়া হবে। তবে LIC-এর কন্যাদান পলিসি পেতে গেলে, আপনাকে আপনার আধার কার্ড বা অন্য কোনও পরিচয়পত্র, আয়ের শংসাপত্র, আবাসিক প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি, কন্যার জন্ম শংসাপত্র প্রদান করতে হবে।

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!