মা কালী সেজে ভিডিও বানিয়ে বিপাকে ইউটিউবার, থানায় অভিযোগ দায়ের ‘করণী সেনা’র

নবরাত্রিতে মা কালীর বেশ ধরে ভিডিও, বিতর্কের মুখে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা বিখ্যাত ইউটিউবার নীতু বিস্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: নবরাত্রিতে মা কালীর বেশ ধরে ভিডিও, বিতর্কের মুখে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা বিখ্যাত ইউটিউবার নীতু বিস্ত। যার ইনস্টাগ্রাম ও ইউটিউব মিলিয়ে প্রায় ৫০ লক্ষ ফলোয়ার রয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ‘করণী সেনা’। এমনকি ইউটিউবারের বিরুদ্ধে উত্তরাখণ্ডের হলদওয়ানি থানায় অভিযোগ দায়ের করেছেন সংগঠনের সদস্যরা। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলেছেন তাঁরা। ঠিক কী নিয়ে বিতর্কের সৃষ্টি হল?

নবরাত্রি উপলক্ষে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন নীতু। যেখানে তাঁকে কালীর রূপ ধারণ করে রাস্তায় দাঁড়িয়ে মোমো খেতে দেখা যায়। শুধু তাই নয়, তাঁকে প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। যা শিশু ও সাধারণ মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করেছিল। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়। ‘করণী সেনা’রা অসন্তোষ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ধর্ম নিয়ে কোনও ছেলেখেলা করা উচিৎ নয়। দেব-দেবীর ছবি উপস্থাপনের ক্ষেত্রে শালীনতা বজায় রাখা উচিত। নেটিজেনদের পাশাপাশি হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন ও সমাজকর্মীরা নীতুর সমালোচনা করেন। তাঁদের মতে, নীতু ভিউজ পাওয়ার লোভে মা কালীর রূপের অপব্যবহার করেছেন। যা হিন্দু ধর্মের মানুষদের ভাবাবেগে আঘাত হেনেছে। দেবতাদের নিয়ে সমাজমাধ্যমে বিষয়বস্তু তৈরির ক্ষেত্রে সংবেদনশীলতা বজায় রাখা উচিৎ।

ভিডিয়োর মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের চেষ্টায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করা উচিত নয়। এরপরেই ‘করণী সেনা’র মহিলা জেলা সভাপতি যোগিতা বানোলার নেতৃত্বে কর্মীরা হলদওয়ানি থানায় পৌঁছন। সেখানে গিয়ে তাঁরা ইউটিউবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তের দাবি তোলেন। ইউটিউবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানায়। এই বিষয়ে গো-রক্ষক ও ‘করণী সেনা’র উত্তরাখণ্ড রাজ্য সভাপতি যোগেন্দ্র রানা এবং করণী সেনার জেলা সভাপতি দীপাংশুর পক্ষ থেকেও বিবৃতি প্রকাশ করা হয়েছে। সংগঠনটির কর্মকর্তারা ভিডিওটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং পুলিশি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, ধর্মীয় আস্থায় আঘাত হানার মতো এই ধরণের কন্টেন্ট তৈরির প্রবণতা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। পুলিশ এখন বিষয়টি খতিয়ে দেখছে। 

মেরঠ নীড ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ও ছেলে-সহ ৪ জনের মৃত্যু! মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরে

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা

চতুর্থীর দুপুরেই ছন্দপতন! কর্মীদের বিক্ষোভে হাওড়ার ১৪টি ঘাটে বন্ধ ফেরি পরিষেবা

ভোটের মুখে ধাক্কা অখিলেশের, সপা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩ বিদ্রোহী বিধায়ক

সমাধিস্থ করার মুহুর্তেই কফিনের ভিতরে উঠে বসল কিশোরী, তাজ্জব পরিজনরা

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যাপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

মা কালী সেজে ভিডিও বানিয়ে বিপাকে ইউটিউবার, থানায় অভিযোগ দায়ের ‘করণী সেনা’র

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের