চকোলেটের মোড়কে জগন্নাথ দেবের ছবি ছাপিয়ে বিপাকে নেসলে

ক্ষমা চাওয়ার পাশাপাশি বাজারজাত করা ওই মোড়ক তুলে নেওয়ারও আশ্বাস দিয়েছেন সংস্থার আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ধর্মীয় ভাবাবেগে আঘাত দিলে কী ফল হতে পারে, তা হাড়ে হাড়ে টের পেলেন বহুজাতিক সংস্থা নেসলে’র ভারতীয় আধিকারিকরা। জনপ্রিয় এক চকোলেটের মোড়কে তিন হিন্দু দেব-দেবী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার ছবি ছাপিয়ে ছিলেন। আর ওই মোড়ক নিয়েই সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় তুললেন নেটা নাগরিকদের একাংশ। নেট দুনিয়ায় ওঠা প্রতিবাদের ঝড়ের কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চাওয়ার পাশাপাশি বাজারজাত করা ওই মোড়ক তুলে নেওয়ারও আশ্বাস দিয়েছেন তাঁরা। যদিও তাতে হিন্দুত্বের ধব্জাধারীদের ক্ষোভ প্রশমন হয়নি।

গত বছর ওড়িশার ঐতিহ্যকে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছিলেন নেসলে ইন্ডিয়ার আধিকারিকরা। আর সেই ঐতিহ্য তুলে ধরতে গিয়ে ওড়িশা সরকারের পর্যটন দফতরের ওয়েবসাইট থেকে পুরীর শ্রী মন্দিরের জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার ছবি নিয়ে এক জনপ্রিয় চকোলেটের মোড়ক ছাপেন। সম্প্রতি ওই মোড়কের চকোলেট বাজারজাত করেন। আর তাতেই রে-রে করে তেড়ে ওঠেন নেটা নাগরিকদের একাংশ। বিশ্বদীপ প্রধান নামে এক নেটা নাগরিক বিষয়টি প্রথম সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। তাঁর সঙ্গে গলা মিলিয়ে নেসলের কাজকর্ম নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন অন্য নেটা নাগরিকরাও।

বিশ্বদীপের বক্তব্য, চকোলেটের মোড়কে ভগবান জগন্নাথ দেব-বলরাম ও সুভদ্রার ছবি চেপে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। কেননা, চকোলেট খাওয়ার পরে সাধারণত মোড়ক জঞ্জালের স্তুপ কিংবা রাস্তায় ফেলে দেওয়া হয়। কোনও হিন্দু তাঁদের দেব-দেবীর ছবি জঞ্জালের স্তুপে কিংবা রাস্তায় ফেলেন না। চকোলেটের মোড়কে দেব-দেবীর ছবি ছেপে হিন্দুদের ধর্মীয় বিশ্বাসেই আঘাত দিয়েছেন নেসলের আধিকারিকরা।

সমালোচনার ঝড় উঠতেই আসরে নামেন নেসলে ইন্ডিয়ার আধিকারিকরা। সংস্থার টুইটার হ্যান্ডেলে ক্ষমা চেয়ে জানানো হয়, এই ভুল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। কোনও কারণে কেউ এই ঘটনায় আঘাত পেয়ে থাকলে তার জন্য সংস্থা ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে বিষয়টি মাথায় রাখা হবে।’

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়