সুখবর, ১ এপ্রিল থেকে রাজ্যে কমছে সিএনজির দাম

সাড়ে ১৩ শতাংশ থেকে কমিয়ে মাত্র তিন শতাংশ নিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: জ্বালানির দামে দেশ যখন জ্বলছে সেই সময় বড় ধরনের পদক্ষেপ করল মহারাষ্ট্রের জোট সরকার। জোট সরকার সিদ্ধান্ত নিল মূল্যযুক্ত কর বা ভ্যাটের পরিমাণ সাড়ে ১৩ শতাংশ থেকে কমিয়ে মাত্র তিন শতাংশ নিয়ে আসার। নতুন এই সিদ্ধান্ত ১ এপ্রিল থেকে কার্যকর হবে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাজ্য মন্ত্রিসভা শনিবার বৈঠকে বসে। বৈঠকে সিএনজি-র ওপর থেকে মূল্যযুক্ত কর হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ করা যেতে পারে, মহারাষ্ট্রের অর্থমন্ত্রী অজিত পাওয়ার চলতি অর্থবর্ষের বাজেটে ভ্যাট বা মূল্যযুক্ত কর হ্রাসের কথা ঘোষণা করেছিলেন। এবার সরকারিভাবে শনিবার রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল।

বর্তমানে মহারাষ্ট্রে প্রতি কিলো সিএনজির দাম ৬৬ টাকা। আর পিএনজি (পাইপড ন্যাচারাল গ্যাস) স্ট্যান্ডার্ড কিউবিক মিটারে ৩৯.৫০ টাকা। দুটি জ্বালানির মূল্য হ্রাসের ফলে সরকারের কোষাগারে বছরে ৮শো কোটি টাকা কম রাজস্ব আদায় হবে।

পেট্রোল ও ডিজেলের তুলনায় সিএনজির দাম তুলনামূলকভাবে অনেকটাই কম। বাণিজ্যনগরীতে অধিকাংশ গাড়ি চলে সিএনজিতে।পরিবেশ তুলনামূলক কম দূষিত হয়। বাণিজ্যনগরী ছাড়া রাজধানী দিল্লিতেও অধিকাংশ গাড়ি চলে সিএনজিতে। বহু সরকারিবাস চলে সিএনজিতে। উল্লেখ করার মতো বিষয় হল, উত্তরভারতে সিএনজির দাম অনেকটাই বেড়েছে। মহারাষ্ট্র সরকার মূল্য হ্রাসের সিদ্ধান্তে উত্তর ভারতের সব রাজ্য যে চাপে পড়ে গেল। এদিকে, পেট্রোল ও ডিজেলের দাম মধ্যরাত থেকে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে।

আরও পড়ুন আরও দামি জ্বালানি, ‘জ্বলছে’ দেশ

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল