আরও দামি জ্বালানি, ‘জ্বলছে’ দেশ

পেট্রোলের দাম বেড়েছে ৮৩ পয়সা। আর ডিজেলের দাম বেড়েছে ৭৯ পয়সা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। গত পাঁচদিনে এই নিয়ে চারবার। শুক্রবার মধ্যরাত থেকে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ৮৩ পয়সা। আর ডিজেলের দাম বেড়েছে ৭৯ পয়সা। রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯৮.৬১ টাকা। কলকাতায় পেট্রোলের দাম ছাড়িয়ে গেল একশোর ঘর। শনিবার শহরে এক লিটার পেট্রোলের দাম ১০৮.০১ টাকা। ডিজেলের দাম বেড়ে হল ৯৩.০১ টাকা।

বাণিজ্যনগরী মুম্বইতে তরল সোনা আরও মহার্ঘ। এক লিটার পেট্রোল কিনতে গেলে দিতে হবে ১১৩.৩৫ টাকা। আর ডিজেলের দাম প্রায় একশো টাকার কাছাকাছি (৯৯.৫৫ টাকা)। বাণিজ্যনগরীতে পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৮৪ ও ৮৫ পয়সা বৃদ্ধিতেই এই ফল।

গত বছর ২ নভেম্বর শেষবার দেশজুড়ে বেড়েছিল দুই জ্বালানির দাম। মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিরোধীরা রাস্তায় নামলে কেন্দ্র দুই জ্বালানির ওপর থেকে শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নেয়। ফলে, সাময়িক স্বস্তি মেলে মধ্যবিত্তের। রাজনৈতিকমহলের একাংশ নিশ্চিত ছিল, পাঁচ রাজ্যের ভোটের ফল প্রকাশের পরেই দুই জ্বালানির দাম বাড়বে। সেই আশঙ্কা সত্যি হল। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি রান্নার গ্যাসের দামও বেড়েছে, এক ধাক্কায় ৫০ টাকা। এখন একটাই প্রশ্ন ঘোরাঘুরি করছে। এবার কী পেট্রোল ও ডিজেলের দাম লাগাতার বৃদ্ধি পাবে।

রুশ-ইউক্রেন সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এমনিতেই বেড়েছে। যদিও ভারতীয় তেল কোম্পানিগুলি রাশিয়া থেকে ২৭শতাংশ কম দামে তেল কেনার সুযোগ পেয়েছে। লক্ষ্য করার মতো বিষয় হল, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কম হলেও কেন্দ্র পেট্রোল বা ডিজেলের দাম কমায় না। ফলে, দুই জ্বালানি দাম আগামীদিনে আরও বাড়বে বলেই মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।

মুম্বইয়ে লাইভ কনসার্ট চলাকালীন যুবকের রহস্যময় মৃত্যু, তদন্তে পুলিশ

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে