আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের পতন শেয়ারবাজারে, ১১০ সূচক হারাল সেনসেক্স

নিজস্ব প্রতিনিধি: ফের উধাও স্বস্তি। বুধবার আবার ধাক্কা খেল শেয়ারবাজার। একদিনে ১১০ সূচক হারিয়েছে সেনসেক্স। নিফটি খুঁইয়েছে ১৯ পয়েন্ট। বাজারের অস্থিরতা কার্যত বিনিয়োগকারীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ রেখেই দিচ্ছে। আগের দিন লোকসানের মুখ দেখলেও এদিন বিনিয়োগকারীদের লাভ পাইয়ে দিতে সক্ষম হয়েছে টাটা কনজিউমার প্রোডাক্ট। তবে এদিন সবচেয়ে বেশি লোকসানের মুখ দেখেছে পাওয়ার গ্রিড করপোরেশন।

মঙ্গলবারই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল শেয়ারবাজার। টানা কয়েকদিন ধরে লোকসানের বোঝা টানার পরে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছিল। এদিন সকালে প্রায় ৫০০ পয়েন্ট ঊর্ধ্বমুখী হয়ে খুলেছিল বাজার। মাঝে হুড়মুড়িয়ে পড়লেও শেষ বেলায় কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। তবে পতন রুখতে পারেনি। ১০৯ দশমিক ৯৪ পয়েন্ট খুঁইয়ে বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৫৪ হাজার ২০৮ দশমিক ৫৩ পয়েন্টে। আর ১৯ পয়েন্ট খুঁইয়ে বাজার বন্ধের সময়ে নিফটি দাঁড়িয়েছে ১৬ হাজার ২৪০ দশমিক ৩০ সূচকে। বিশেষজ্ঞদের মতে, ব্রিটেনে মুদ্রাস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ হওয়ার কারণেই এদিন ধাক্কা খেয়েছে বাজার। আন্তর্জাতিক বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত দেশের শেয়ারবাজারে স্থিতিশীলতা আসবে না।

এদিন শেয়ারবাজারে পতনের দিনেও লাভের মুখ দেখেছে হিন্দুস্থান লিভার, আলট্রাটেক সিমেন্ট, এশিয়ান পেন্টস, সান ফার্মা, আইটিসি, অ্যাক্সিস ব্যাঙ্ক, মারুতি ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। উল্টোদিকে পাওয়ার গ্রিড, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বাজাজ ফিনসার্ভ, টাটা স্টিল, ইনফোসিস, এনটিপিসি, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারের দাম কমেছে।

Published by:

Share Link:

More Releted News:

সপ্তাহজুড়ে ১২,০০০ টাকা কমেছে রুপো, সস্তা সোনাও, কত দাম হল?

গরমে চাহিদা তুঙ্গে, ফ্লিপকার্টে অর্ধেক দামে মিলছে Split AC

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

ডলারের চাপে কমলো সোনা ও রুপার দাম

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ