অবিশ্বাস্য সস্তায় মিলছে Motorola Edge 60 Fusion, জেনে নিন কোথায় পাবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় বাজারে কয়েক দিন আগেই লঞ্চ করেছে Motorola Edge 60 Fusion 5G মোবাইল। জানা গিয়েছে, ১৬ মে থেকে বিশেষ ছাড় দিয়ে এই ফোনটি বিক্রি করা হচ্ছে। বাজারে এই মোবাইলটি নতুন আসার কারণে শুক্রবার ২ হাজার টাকার ইনস্ট্যান্ট অফার দেওয়া হয়েছে। ভারতীয় বাজারে মোটোরোলার এই নতুন মডেলটি দাম ২০ হাজার টাকা। জেনে নিন আজ বিশেষ অফারে এই ফোনটি আপনি কত টাকায় কিনতে পারবেন।

MOTO Edge 60 Fusion 5G ফোনের কত দাম

ভারতীয় বাজারে MOTO এজ 60 ফিউশন ফোনটি আনা হয়েছে সাধারণ মানুষের বাজেটের মধ্যে। দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। এই সস্তার দামের ফোনেও রয়েছে প্রচুর নত্তুন ফিচার্স। এই দামের মডেলে পেয়ে যাবেন 8GB+256GB স্টোরেজ। তাছাড়া, মাত্র ২৪ হাজার ৯৯৯ টাকায় আপনি পেয়ে যাবেন ফোনের 12GB+256GB মডেল। তবে ১৬ মে এই ফোনটি Flipkart সেল চলাকালীন সেখান থেকে কিনলে দাম পড়বে ২০,৯৯৯ টাকা।

যদি আপনি Axis Bank Credit Card Non EMI পেমেন্টে কিনতে চান তাহলে মোটোর এই নতুন ফোনে পেয়ে যাবেন ২ হাজার টাকা ছাড়। আর যদি ক্রেডিট কার্ড ইএমআই পেমেন্টে কেনেন তাহলে পেয়ে যাবেন ২৫০০ টাকা মতো ছাড়। তাই এই সমস্ত ছাড় দিয়ে ফোনটির আসল দাম না দিয়ে, আপনি ফোনটি পেয়ে যাবেন মাত্র ২০ হাজার ৯৯৯ টাকায়।

MOTO Edge 60 Fusion 5G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নিন

মোটোর প্রতিটি ফোনেই রয়েছে আধুনিকতার ছোয়া। আর এই মডেলের ফিচারের রয়েছে আরও বেশি চমক। মোটোরোলা এজ 60 ফিউশন ফোনে রয়েছে ৬.৭-ইঞ্চির কোয়াড কার্ভড pOLED স্ক্রিন। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 3000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসর হিসেবে এই মডেল MediaTek Dimensity 7400 চিপসেটে কাজ করবে। এটি 12GB পর্যন্ত LPDDR4X RAM এবং 256GB UFS 2.2 অনবোর্ড স্টোরেজ সহ পেয়ার করা যাবে। মোটোরোলা ফোনটি Android 15 ভিত্তিক Hello UI তে চলে। মোটোরোলা কোম্পানি আরও জানিয়েছে, এই মডেলে তিন বছর পর্যন্ত OS এবং চার বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

ক্যামেরার ক্ষেত্রে, মোটোরোলা এজ 60 ফিউশন ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। এই মডেলে 50MP Sony LYT700C প্রাইমারি সেন্সর এবং 13MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Moto এজ 60 ফিউশন ফোনে 5500mAh ব্যাটারি পাওয়া যাবে। যা 68W ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজ রাতে ভুল করেও চাঁদের দিকে তাকাবেন না, যা ঘটবে শুনলে চমকে যাবেন

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে