মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের টুইটার ফলোয়ারের অর্ধেকই ভুয়ো‍!

যদিও ওই চাঞ্চল্যকর তথ্য নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের মালিকানা বদল নিয়ে টালবাহানার মধ্যেই বিস্ফোরক তথ্য উঠে এল। খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের টুইটার ফলোয়ারের অর্ধেকই ভুয়ো। অন্তত এমনই দাবি করেছে স্পার্কটোরো নামের একটি তথ্য-প্রযুক্তি সংস্থা। যদিও ওই চাঞ্চল্যকর তথ্য নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

সম্প্রতি টুইটারে কত সংখ্যক ব্যবহারকারী ভুয়ো তা নিয়ে টেসলা কর্ণধার ইলন মাস্কের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমটির সিইও পরাগ আগরওয়ালের বাক-যুদ্ধ শুরু হয়েছে। টুইটার কর্তৃপক্ষের দাবি, সংস্থার ব্যবহারকারীদের মধ্যে ভুয়ো গ্রাহকের সংখ্যা পাঁচ শতাংশের কম। যদিও ইলন মাস্কের দাবি, অন্তত ২০ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো। আর ভুয়ো অ্যাকাউন্টধারীদের সম্পর্কে স্পষ্ট কোনও তথ্য না পাওয়ায় টুইটার কেনার প্রক্রিয়া স্থগিত রেখেছেন টেসলা কর্ণধার তথা বিশ্বের শীর্ষ ধনকুবের। সেই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, টুইটারে ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা পাঁচ শতাংশের বেশি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমটি কেনার জন্য তিনি যে ৪ হাজার ৪০০ কোটি ডলারের প্রস্তাব দিয়েছিলেন, তা কাটছাঁট করা হবে।  

টুইটারের ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে বিতর্কের মাঝেই চমকে ওঠার মতো তথ্য প্রকাশ করেছে স্পার্কটোরো নামে একটি মার্কিন সফটঅয়্যার সংস্থা। ওই সংস্থার মতে, টুইটারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফলোয়ার সংখ্যা এক কোটি ২২ লক্ষ। তার মধ্যে ৪৯ দশমিক ৩ শতাংশই ভুয়ো। স্থান, প্রোফাইলের ছবি এবং নতুন ব্যবহারকারী এসব বিষয়ের ওপর ভিত্তি করে টুইটার অ্যাকাউন্টগুলো যাচাই করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে একই ধরনের টুল ব্যবহার করে দাবি করা হয়েছিল যে, টেসলার প্রধান নির্বাহী তথা মার্কিন ধনকুবের ইলন মাস্কের ৫৩ দশমিক ৩ শতাংশ ফলোয়ারের বাস্তবে কোনও অস্তিত্ব নেই।

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭