ফের পতন শেয়ারবাজারে, একদিনে ৭১০ সূচক খোয়াল সেনসেক্স

বাজারের এমন অস্থির দশা ফের বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ৪৮ ঘন্টাও স্থায়ী হল না স্বস্তি। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে বুধবার ফের মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার (Stock Market)। একদিনে ৭১০ পয়েন্ট খুঁইয়েছে সেনসেক্স (Sensex)। আর ২২৫ পয়েন্টের বেশি হারিয়ে নিফটি (Nifty) ১৫ হাজার ৪৫০-এর নিচে নেমেছে। সব ক্ষেত্রেই এদিন শেয়ার দরের (Share Price) পতন ঘটেছে। তবে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে ধাতব (Metal) ব্যবসার সঙ্গে জড়িত সংস্থাগুলি। একদিনেই ধাতব ব্যবসার সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ার দর গড়ে পাঁচ শতাংশ কমেছে। বাজারের এমন অস্থির দশা ফের বিনিয়োগকারীদের (Investor) উদ্বেগ বাড়িয়েছে।

মঙ্গলবারই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল শেয়ারবাজার (Stock Market)। একদিনে ৯৩৪ সূচক বেড়েছিল সেনসেক্স (Sensex)। তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছিল। ফলে আশার আলো দেখছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু এদিন সকালে আগের দিনের চেয়ে সাড়ে পাঁচশোর বেশি পয়েন্ট কম নিয়ে যাত্রা শুরু করে সেনসেক্স। তার পরে কখনও পড়তে থাকে, কখনও চড়তে থাকে। দুপুরেই সাড়ে ছয়শো পয়েন্ট খুঁইয়ে ফেলে। ফলে বিনিয়োগকারীদের কপালে চিন্তার বলি রেখা গভীর হতে থাকে। দুপুরের পর থেকে গোত্তা খেয়ে সেনসেক্স নিম্নমুখী হওয়ার পরে আর কখনও ঘরে দাঁড়ায়নি।

শেষ পর্যন্ত ৭০৯ দশমিক ৫৪ পয়েন্ট হারিয়ে বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়ায় ৫১ হাজার ৮২২ দশমিক ৫৩ পয়েন্টে। একদিনে এক দশমিক ৫৩ শতাংশ পয়েন্ট হ্রাস পেয়েছে। সেনসেক্সের মতোই ধাক্কা খেয়েছে নিফটি। বাজার বন্ধের সময়ে ২২৫ দশমিক ৫০ পয়েন্ট খুঁইয়ে ১৫ হাজার ৪১৩ দশমিক ৩০ সূচকে দাঁড়িয়েছে। এদিন লাভের মুখ দেখেছে মোদি সরকারের দুয়োরানী হিসেবে পরিচিত ভারত পেট্রোলিয়াম করপোরেশন। আর সবচেয়ে বেশি লোকসানের মুখে পড়েছে হিন্ডালকো। একদিনে সংস্থার শেয়ার দর ৬ দশমিক ৭২ শতাংশ পড়েছে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের