শেয়ার বাজারে শনির দশা, ফের পড়ল সেনসেক্স

সপ্তাহের শেষ কর্মদিবসে ১৩৫ সূচক হারিয়েছে সেনসেক্স (Sensex)। আর নিফটি (Nifty) খুঁইয়েছে ৬৭ পয়েন্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেয়ারবাজার (Stock Market) কার্যত বিনিয়োগকারীদের কাছে আতঙ্ক হয়ে উঠেছে। শুক্রবার ফের পতন। এ নিয়ে চলতি সপ্তাহের পাঁচ দিনই লোকসানের মুখ দেখতে হল বিনিয়োগকারীদের। সপ্তাহের শেষ কর্মদিবসে ১৩৫ সূচক হারিয়েছে সেনসেক্স (Sensex)। আর নিফটি (Nifty) খুঁইয়েছে ৬৭ পয়েন্ট। যার ফলে দীর্ঘদিন বাদে ১৫ হাজার ৩০০’র ঘরের নিচে চলে গেল নিফটি। টানা ছয়দিন শেয়ারবাজারের পতন বিনিয়োগকারীদের ঘুম কেড়ে নিয়েছে। তেল (Oil) থেকে গ্যাস (Gas), ওষুধ (Pharma) থেকে  তথ্যপ্রযুক্তি (IT)-সব ক্ষেত্রেই শেয়ারের মূল্য কমেছে।

বৃহস্পতিবার এক ধাক্কায় এক হাজার ৪৬ পয়েন্ট হারিয়েছিল সেনসেক্স। আর নিফটি খুঁইয়েছিল ৩৩২ পয়েন্ট। এদিন সকাল থেকে তাই দুরুদুরু বুক নিয়ে শেযারবাজারের (Stock Market) দিকে তাকিয়েছিলেন বিনিয়োগকারীরা (Investor)। কিন্তু শুরুতেই হতাশ হতে হয়েছিল তাঁদের। আগের দিনের চেয়েছে ৬৮ পয়েন্ট কম নিয়ে যাত্রা শুরু করেছিল সেনসেক্স (Sensex)। ঘন্টা দুয়েকের মধ্যেই ৪০০’র বেশি পয়েন্ট খুঁইয়ে ফেলে। এক সময়ে মনে হচ্ছিল নামতে নামতে হয়তো পঞ্চাশ হাজারের ঘরে গিয়ে দাঁড়াবে সেনসেক্স। যদিও দুপুরের পরে ধাক্কা খানিকটা সামলে উঠতে সক্ষম হয়।

শেষ পর্যন্ত ১৩৫ দশমিক ৩৭ পয়েন্ট খুঁইয়ে ৫১ হাজার ৩৬০ দশমিক ৪২ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স (Sensex)। আর ৬৭ দশমিক ১০ সূচক হারিয়ে নিফটি (Nifty) বন্ধ হয় ১৫ হাজার ২৯৩ দশমিক ৫০ পয়েন্টে। এদিন সবচেয়ে লোকসানের মুখে পড়েছেন টাইটান (Titan)-এর শেয়ার গ্রাহকরা। একদিনে সংস্থার শেয়ার দর কমেছে ১২৪ টাকা ৫০ পয়সা। আর লাভের মুখ দেখেছে বাজাজ ফাইন্যান্স (Bajaj Finance)। সংস্থার শেয়ার দর বেড়েছে ১৩৫ টাকা ৬৫ পয়সা।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের