ফের ধস শেয়ারবাজারে, ৭৬৯ সূচক খোয়াল সেনসেক্স

একদিনে ৭৬৯ সূচক খুঁইয়েছে সেনসেক্স। নিফটি৫০ খুঁইয়েছে ২৫২ দশমিক ৭০ সূচক।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রুশ-ইউক্রেন যুদ্ধের জের ভালই টের পাচ্ছেন বিনিয়োগকারীরা। শুক্রবার শেষ কর্মদিবসে ফের পতনের সাক্ষী থাকল শেয়ারবাজার। একদিনে ৭৬৯ সূচক খুঁইয়েছে সেনসেক্স। নিফটি৫০ খুঁইয়েছে ২৫২ দশমিক ৭০ সূচক। আর তাতেই রাতারাতি গায়েব লক্ষ কোটি টাকা। বিনিয়োগকারীদের মাথায় হাত পড়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরেই গোটা বিশ্বের শেয়ারবাজারে অস্থিরতা শুরু হয়েছে। একের পর এক দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার ফলে বাজারে তার প্রভাব পড়েছে। অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করতে রাজি হচ্ছেন না। উল্টে অনেকেই বিনিয়োগ তুলে নিচ্ছেন। বাজার বিশেষজ্ঞদের মতে, রুশ-ইউক্রেন যুদ্ধ না থামা পর্যন্ত এই অস্থিরতা চলবে।

এদিন সকালে ৫৪ হাজার ৬৫৩ দশমিক ৫৯ সূচক নিয়ে পথচলা শুরু করেছিল সেনসেক্স। কিন্তু বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে পড়তে থাকে বিভিন্ন সংস্থার শেয়ারের দাম। বিশেষ করে গাড়ি, ধাতু ও আবাসন শিল্পের সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ারের দাম দ্রুত কমতে থাকে। এক সময় হাজারের বেশি সূচক হারায় সেনসেক্স। ফলে আতঙ্কিত হয়ে পড়েন শেয়ার ব্রোকার ও বিনিয়োগকারীরা। তবে শেষ বেলায় সেই ধাক্কা কিছুটা পুষিয়ে নিতে সক্ষম হয়েছে সেনসেক্স। তবে ধস রুখতে পারেনি।

বাজার বন্ধের সময় ৭৬৮ দশমিক ৮৭ সূচক হারিয়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৫৪ হাজার ৩৩৩ দশমিক ৮১ পয়েন্টে। আর ২৫২ দশমিক ৭০ সূচক হারিয়ে ১৬ হাজার ২৪৫ দশমিক ৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে নিফটি। এ নিয়ে টানা তিনদিন পতনের সাক্ষী থাকল শেয়ারবাজার।

করম পুজোর জন্য জল আনতে গিয়ে গঙ্গায় তলিয়ে মৃত্যু ছয় শিশুর

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

জেলবন্দি স্বামীর হয়ে ভোট চাইতে আসরে নামলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর স্ত্রী

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড

সিঁধ কেটে ঘরে ঢুকে ইট দিয়ে মাথা থেঁতলে গৃহবধূকে খুন! চাঞ্চল্য ফুলিয়ায়

তৃণমূলের প্রতীক ফ্রিজ মামলার জরুরি শুনানির আবেদন গ্রহণ করল সুুপ্রিম কোর্ট

গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

শয্যাশায়ী ভাইয়ের চিকিৎসার খরচ বাঁচাতে নৃশংস খুন, বাগুইআটি কাণ্ডে গ্রেফতার দাদা

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

ছাত্র মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, পড়ুয়াদের ১৮ দফা দাবি খতিয়ে দেখবে বম্বে IIT

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’