কেনার দরকার নেই, এবারের গ্রীষ্মে ভাড়াতেই বাড়িতে নিয়ে আসুন এসি

দরজায় কড়া নাড়তে শুরু করে দিয়েছে গ্রীষ্ম। আর দিন কয়েক পর পুরোদমে পড়ে যাবে গরম।

Share:

নিজস্ব প্রতিনিধি: দরজায় কড়া নাড়তে শুরু করে দিয়েছে গ্রীষ্ম। আর দিন কয়েক পর পুরোদমে পড়ে যাবে গরম। এখন থেকেই তার আঁচ পেতে শুরু করে দিয়েছে আমজনতা। বেলা গড়িয়ে দুপুরের রোদের তাপই বলে দিচ্ছে আসন্ন দিনে তাপমাত্রার পরিমান কেমন হতে পারে। এমনকি ঘরের ভিতর পাখা চালিয়ে টিকে থাকাও হয়ে উঠতে পারে বড়সড় মুশকিলের ব্যাপার। যে সমস্ত বাড়িতে এসি বা কুলার রয়েছে তাদের গ্রীষ্মের এই প্রখর উত্তাপের হাত থেকে রেহাই পাওয়ার উপায় রয়েছে। কিন্তু বিপুল অর্থ খরচ করে এসি কিনে ঘর ঠাণ্ডা করাটা ধনীদের পক্ষেই সম্ভব। মধ্যবিত্তদের জন্য এটা বেশ কষ্টকর ব্যপারই বটে। আর গরিবরা তো এই কথা ভুলেও চিন্তা করবেন না।

আর ভালো ব্র্যান্ডের দেড়টন এসি কিনতে গেলে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ হবে। মধ্যবিত্তরা কোনওভাবেই একধাক্কায় এতগুলি টাকা খরচ করতে চান না। তবে এবার আর তাদের এই হতাশার সমাপ্তি ঘটতে চলেছে। এবার আর এসি কিনে ঘর ঠাণ্ডা করতে হবে না। ভাড়া করেই বাড়িতে নিয়ে আসতে পারবেন এসি। অনেক অনলাইন প্ল্যাটফর্ম আসন্ন গ্রীষ্ম কালে কম টাকার বিনিময়ে এসি ভাড়া দিচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত সাইটগুলি কী কী।

রেন্টোমোজো- এই প্ল্যাটফর্মটি অ্যান্ডরয়েড, ওয়েব এবং আইওএসে উপলব্ধ। দিল্লি, মুম্বই, চেন্নাই এবং বেঙ্গালুরুর মতো জায়গাগুলিতে রেন্টোমোজো-র পরিষেবা পাবেন। এখান থেকে এসি ভাড়া পাবেন। সেই সঙ্গে প্রতি মাসে আপনাকে ১,২১২ টাকা থেকে ২,৪৬৯ টাকার পর্যন্ত ভাড়া দিনে হবে।

সিটি ফার্নিশ- রেন্টোমোজোর মতোই একটি প্ল্যাটফর্ম হল সিটি ফার্নিশ। এখান থেকে এসি তো বটেই, এছাড়া আরও অন্যান্য জিনিসও আপনারা ভাড়া নিতে পারবেন। এখান থেকে এসি নিলে দিতে হবে মাসিক ভাড়া ১৫০০ টাকার কাছাকাছি। সেই সঙ্গে মিলবে ১০ শতাংশ ছাড়ও।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল