শীঘ্রই ভারতে লঞ্চ করবে Nokia XR20, জেনে নিন কবে থেকে শুরু প্রি-বুকিং

এইচএমডি গ্লোবালের (HMD Global) হাত থরে ফের মোবাইল ফোনের বাজারে ঝড় তুলছে Nokia ব্র্যান্ড। একের পর এক মডেল এনে অন্যান্য মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিকেও কড়া টক্কর

Share:

নিজস্ব প্রতিনিধি: এইচএমডি গ্লোবালের (HMD Global) হাত থরে ফের মোবাইল ফোনের বাজারে ঝড় তুলছে Nokia ব্র্যান্ড। একের পর এক মডেল এনে অন্যান্য মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিকেও কড়া টক্কর দিচ্ছে Nokia। এবার তাঁদের বহু প্রতিক্ষিত মডেল Nokia XR20 ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। যা সংস্থা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে। পাশাপাশি জানিয়ে দিয়েছে কবে শুরু হচ্ছে প্রি-বুকিং। একটি ছোট্ট টুইটে নোকিয়া জানিয়ে দিয়েছে শীঘ্রই তাঁদের রাফ অ্যান্ড টাফ স্মার্টফোনটি ভারতের বাজারে আনছে। পরে ওই টুইটে কমেন্ট করে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ২০ অক্টোবর থেকে Nokia XR20 প্রি-বুক করতে পারবেন ইচ্ছুক গ্রাহকরা। ফোনটি ধুলো এবং জল নিরোধক।

কোম্পানি সূত্রে জানা যাচ্ছে, ফোনটির দাম ভারতীয় বাজারে হতে পারে ৪০ হাজার টাকার বেশি। কারণ গত জুলাই মাসেই Nokia XR20 ইউরোপের বাজারে লঞ্চ হয়েছিল। ইউরোপে ৪জিবি RAM এবং ৬৪জিবি স্টোরেজ-সহ মডেলটির দাম ৪৯৯ ইউরো। ভারতীয় মূল্যে যার দাম ৪৩ হাজার ৬০০ টাকা মতো। অপরদিকে ৬জিবি RAM এবং ১২৮জিবি স্টোরেজ-সহ মডেলটির দাম ৫৬৯ ইউরো। ভারতীয় মূল্যে এর দাম হচ্ছে ৫০ হাজার ৬০০ টাকা। Nokia XR20 মডেলটিতে পাওয়া যাচ্ছে, 6.67-inch full-HD+ ডিসপ্লে। পিছনে দু’টি ক্যামেরা সেটআপ। ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। আর সেলফি তোলার জন্য সামনে থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। তিনটি লেন্সই শক্তিশালী ZEISS optics সমৃদ্ধ।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং