সামনের মাসেই বাজারে আসছে Nothing Phone 3, ফিচার-সহ দাম জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী মাসের শুরুতেই বাজারে আসতে চলেছে ব্রিটিশ টেক ব্র্যান্ড নাথিং-র নয়া প্রজন্মের ফোন Nothing Phone 3। স্মার্ট ফোনটি বাজারে আসার আগে ইতিমধ্যে বিভিন্ন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১ জুলাই বাজারে আসতে চলেছে নতুন ফোনটি। এই সংস্থাটি সম্প্রতি আপকামিং নাথিং ফোনের একটি টিজারও প্রকাশ করেছে। টিজার অনুযায়ী, ফোন ৩ ডিভাইসে ট্রেডমার্ক গ্লিফ ডিজাইন থাকবে না।

উল্লেখযোগ্য বিষয়, এই স্মার্টফোনের সঙ্গে Nothing প্রথমবার বাজারে আনতে চলেছে একটি ওভার-ইয়ার হেডফোন, এটির নাম Nothing Headphone ১। টুইটারে বলা হয়েছে, নাথিং ফোন ৩ দুটি ভার্সনে বাজারে আসতে পারে। একটি হবে টপ মডেল। যেটির ১৬ জিবি RAM এবং ৫১২ GB স্টোরেজ। অন্যটি বেস মডেল। যার ১২ GB এবং ২৫৬ GB স্টোরেজ।

ফিচারের বিষয়ে বলতে গেলে জানা গিয়েছে, ফোনে 120Hz  রিফ্রেশ রেট সহ 6.77-ইঞ্চির AMOLED  ডিসপ্লে থাকবে। পাওয়ার দিতে নাথিং ফোন ৩ তে ৫ হাজার mAh ব্যাটারি থাকতে পারে। প্রসেসর হিসেবে কোয়ালকম Snapdragon 8 Series চিপসেট দেওয়া হবে। আপকামিং স্মার্টফোনে নাথিং ফোন ২ তে কোয়ালকম Snapdragon 8+ Gen 1 এর তুলনায় একটি আপগ্রেড থাকবে। নতুন ফোনে দুর্দান্ত ক্যামেরা হার্ডওয়্যার এবং AI ভিত্তিক সফটওয়্যার ফিচার থাকবে বলে জানা গিয়েছে। আগের ফোনের গ্লিফ ইন্টারফেস নতুন ফোনে থাকবে না। নার্থিং ফোন ২-র থেকে বেশি দাম হবে এই নতুন ফোনের। নতুন ফোনের দাম ৬৮ থেকে ৭০ হাজার টাকা হতে পারে।

সাতসকালে পানাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই স্কুটির শোরুম!

এমবাপ্পে–হলান্ডকে পেছনে ফেললেন ইয়ামাল, ভাঙলেন বার্সার ৯১ বছরের পুরনো রেকর্ড

সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? নতুন আবেদনকারীদের টাকা মিলবে কবে, জানুন স্ট্যাটাস চেকের নিয়ম

রেস্তোরাঁয় খেতে যাওয়াই কাল! তরুণীর মাথা ন্যাড়া করে দিলেন ম্যানেজার

নেপালের মৃতের সংখ্যা ছাড়াল ১০০০-এর গণ্ডি

২৪ ঘণ্টার ডেডলাইনের পরেই জঙ্গল থেকে ফিরল নেহরুর মূর্তি, ফুল মালা দিয়ে শ্রদ্ধা বিজেপি-কংগ্রেসের

বিয়ে করতে রাজি না হওয়ায় নাবালিকা ছাত্রীকে খুন, ঝোপ থেকে উদ্ধার দেহ

নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছুঁইছুঁই, নিখোঁজ ৪,০০০! সুড়ঙ্গে আটকে শত শত শ্রমিক

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

ইরানের সঙ্গে যুদ্ধের আবহে জোর ধাক্কা ট্রাম্পের! পদত্যাগ করলেন আমেরিকার সেনা সচিব

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?