যাত্রী তালিকা দেখাতে এবার হাওড়া স্টেশনে চালু হচ্ছে ডিজিটাল চার্ট

প্রাথমিকভাবে হাওড়া স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে ৮টি ৫০ ইঞ্চির এলইডি টিভি বসানো হয়েছে। তবে আটটি টিভির চারটিতে দেখানো হবে বিজ্ঞাপন

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা সময় ছিল যখন দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার পর স্টেশনে পৌঁছে ছুঁটতে হত রিজার্ভেশন চার্ট দেখতে। কোচ নম্বর কত, সিট বা বার্থ নম্বরই বা কত জানতে প্ল্যাটফর্মের এক কোনে ঝুলিয়ে রাখা চার্টই ছল একমাত্র ভরসা। কাঠের ফ্রেমের ভিতর প্রথমে হাতে লেখা ও পরে কম্পিউটার প্রিন্টে ছাপানো কাগজ দেখতে হামলে পড়তেন। এখন সে দিন আর নেই। টিকিট কাটার পর সব তথ্যই চলে আসে মোবাইল নম্বরে। এবার সেই কাঠের ফ্রেম বিদায় নিচ্ছে রেলওয়ে প্ল্যটফর্ম থেকে। চালু হচ্ছে অত্যাধুনিক ‘ডিজিটাল চার্ট’ (Digital Chart)।

পূর্ব রেল সূত্রে খবর, মঙ্গলবারই হাওড়া স্টেশনে উদ্বোধন হবে এই ডিজিটাল চার্টের। উদ্বোধন করবেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ আরোরা। প্রাথমিকভাবে হাওড়া স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে ৮টি ৫০ ইঞ্চির এলইডি টিভি বসানো হয়েছে। তবে আটটি টিভির চারটিতে দেখানো হবে বিজ্ঞাপন এবং বাকি চারটিটে থাকবে ভিন্ন ভিন্ন শ্রেণীর সংরক্ষণ তালিকা। কাগজের ব্যবহার কমাতেই এই উদ্যোগ বলে জানিয়েছে রেল।

তবে এটা বাণিজ্যিকভাবে ব্যবহার করে আয়ও বাড়বে বলে আশা রেলের। হাওড়ার সিনিয়র ডিসিএম রাজীব রঞ্জন জানিয়েছেন, আপাতত একটি প্ল্যাটফর্মে এই টিভিগুলি বসানো হলেও ক্রমে অন্যান্য প্ল্যাটফর্মেও বসবে। একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে এটি পরিচালনা করার। কালক্রমে শিয়ালদা সহ অন্যান্য স্টেশনেও বসানো হবে ডিজিটাল চার্ট।

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ