আগামী ১০ মে ছয় ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, জারি বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি জারি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামী ১০ মে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর টানা ছ ঘণ্টা বন্ধ থাকবে। মঙ্গলবার CSMIA বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল।

বলা হয়েছে, আসন্ন বর্ষার কথা মাথায় রেখে আগামী ১০ তারিখ সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উড়ান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমান পরিষেবা শুরু হবে বিকেল পাঁচটার পর। ভিন দেশের যে সব সংস্থার বিমান মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, তাদেরকেও জানিয়ে দেওয়া হয়েছে এই সিদ্ধান্তের কথা। যাত্রীদের বলা হয়েছে, ওই দিন সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটার মধ্যে যাদের বিমান ধরার কথা, তারা যেন সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে পরিবর্তিত সফর সূচির বিষয়ে জেনে নেয়।

CSMIA বিজ্ঞপ্তি জারির পাশাপাশি তাদের টুইটার হ্যান্ডেলও  টুইট করে ছ ঘণ্টা উড়ান পরিষেবা স্থগিত রাখার কথা জানিয়েছে। যদিও তাদের এই টুইটার হ্যান্ডেলে অনেকেই টুইট করে জানায়, উড়ান পরিষেবা সাময়িক সময়ের জন্য বন্ধ থাকার বিষয়টি বহু বিমান সংস্থাই জানে না। এই ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষকে বলা হয়েছে, তারা যেন উডা়ন সংস্থাগুলির সঙ্গেও যোগাযোগ করে। উল্লেখ করা যেতে পারে, প্রতিবছর বর্ষা শুরু হওয়ার আগে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ে মেরামতির কাজে হাত দেয়।

প্রসঙ্গত উল্লেখ্য, বিমানবন্দর কর্তৃপক্ষ সম্প্রতি বিবৃতি জারি করে জানায়, এক মাসের মধ্যে তাদের যাত্রী ধারণ ক্ষমতা অনেকটাই বেড়েছে। 

আরও পড়ুন মুম্বইতে মহার্ঘ জ্বালানি, দ্বিতীয়স্থানে দিল্লি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল