OnePlus 13R: ডিসপ্লে ও ক্যামেরায় বড় চমক নিয়ে বাজারে আসছে

Share:

নিজস্ব প্রতিনিধি: OnePlus 13 নিয়ে আগেই শোরগোল পড়ে গিয়েছিল অন্তর্জালে। আর এবার তাতে যোগ দিচ্ছে OnePlus 13R। সম্প্রতি বিভিন্ন গুজব এবং লিক থেকে জানা গেছে এই ফোনটির আকর্ষণীয় ফিচার, ডিজাইন, এবং আপগ্রেড সংক্রান্ত তথ্য। জনপ্রিয় এক টিপস্টার সামনে এনেছেন OnePlus 13R-এর গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন।

OnePlus 13R-এর সম্ভাব্য ফিচার

টিপস্টারের মতে, OnePlus Ace 5 নামে একটি মডেল চিনে লঞ্চ হতে চলেছে। যা ভারতের বাজারে আসবে OnePlus 13R নামে। OnePlus 12R ইতিমধ্যেই ₹40,000-এর মধ্যে সেরা স্মার্টফোন, আর 13R থেকে আরও ভাল পারফরম্যান্স আশা করা হচ্ছে। এই ফোনটি Qualcomm SM8750 চিপসেট দ্বারা চালিত হতে পারে, যা Snapdragon 8 Gen 4 হতে পারে বলে ধারণা। যদিও সাধারণত R মডেলে এক বছরের পুরনো প্রসেসর ব্যবহৃত হয়, এবার Snapdragon 8 Gen 2-এর বদলে Gen 4 ব্যবহার হতে পারে। তবে এর ফলে দাম কিছুটা বাড়তে পারে।

ডিসপ্লে ও ক্যামেরায় বড় চমক

OnePlus 13R-এ 1.5K রেজোলিউশনের BOE X2 ডিসপ্লে থাকবে, যা গ্রাহকদের দারুণ অভিজ্ঞতা দেবে। পাশাপাশি, একটি 50MP Sony IMX906 প্রাইমারি ক্যামেরা এবং 50MP Samsung JN1 টেলিফটো ক্যামেরা এই ফোনের ফটোগ্রাফি অভিজ্ঞতা সমৃদ্ধ করবে। এছাড়া বিশাল 6000 mAh ব্যাটারি থাকছে স্মার্টফোনটিতে।

লঞ্চ ও দাম

OnePlus 13R-এর সম্ভাব্য দাম ₹50,000-এর কিছু কম হতে পারে। OnePlus 13R এবং OnePlus 13 একসঙ্গে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। গত বছর 30 জানুয়ারি OnePlus 12 সিরিজ লঞ্চ হয়েছিল, তাই এই বছরও একই সময়ে লঞ্চের সম্ভাবনা রয়েছে।

 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্লীল মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার ২

বদলাবে অরেঞ্জ ক্যাপ জয়ের ধারা? IPL-এ ‘রান মেশিন’ হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান

ওমানে গাড়ির ভিতরে চার বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

তিলজলা অগ্নিকাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড দমকলের আধিকারিক

মাথায় হেলমেট না থাকায় তিনদিনে ৩ হাজার চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা পুলিশের

দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, উত্তরবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

৪৯৬ পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুরের আদৃত পাল

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

রূপশ্রী প্রকল্পের টাকা কবে মিলবে? বৈশাখ মাসে বিয়ের লগ্নে চিন্তায় পাত্রীদের পরিবারগুলি

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি , চলন্ত বাসে গণধর্ষণ তরুণীকে

প্রাক্তন সিপিএম সাংসদ সুধাংশু শীল প্রয়াত