Gen 5 চিপসেট সহ প্রথম ফোন বাজারে আনছে OnePlus 15, কী রয়েছে?

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্তমান যুগে ফোনের ব্যবহার সর্বত্র। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত ফোনই নিত্যসঙ্গী। কয়েকঘণ্টা ফোন ছাড়া থাকা কল্পনাতীত। পাশাপাশ প্রতি মুহুর্তে সব ফোনে সংস্থাই নিজেদের উন্নত করার প্রতিযোগিতায় নেমেছে। নিত্য নতুন ফিচার যুক্ত করে বিশ্বকে তাক লাগাচ্ছে সংস্থাগুলো। অ্যাপল, স্যামসাং, সনি, অপো, ভিভোর সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে ওয়ানপ্লাসও। নিজের সিরিজের ফোনেই নতুন নতুন ফিচার যোগ করছে ওয়ান প্লাস। OnePlus Series এর নতুন ফোন লঞ্চ হতে চলেছে।

সম্প্রতি হাওয়াইতে শেষ হয়েছে স্ন্যাপড্রাগন শীর্ষ সম্মেলন। সেখানে OnePlus আনুষ্ঠানিকভাবে OnePlus 15 আসার কথা ঘোষণা করেছে। চিনের এই স্মার্টফোন প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে যে OnePlus 15 হবে Qualcomm-এর নতুন ফ্ল্যাগশিপ চিপসেট- Snapdragon 8 Elite Gen 5-এর প্রথম ফোন। তবে খুব বেশি কিছু জানা যায়নি। এই নতুন ফোনের বিষয়ে খুব বেশি কিছু জানা যায়নি। তবে বলা হয়েছে, এটি সংস্থার অভ্যন্তরীনভাবে তৈরি হওয়া DetailMax ইমেজ ইঞ্জিন সহ প্রথম ফোন। এই ফোনটি উন্নত অ্যালগরিদম এবং শক্তিশালী প্রসেসর ব্যবহার করবে।

জানা গিয়েছে, নতুন ফোনে ব্যাক প্যানেল থাকবে। এখানে তিনটি লেন্স রয়েছে। এই ফোনটি দেখতে অনেকটা OnePlus 13s-এর মতো। হাওয়াইতে শীর্ষ সম্মেলনের সময় OnePlus নিশ্চিত করেছে নতুন আসা ডিভাইসটিতে ১৬৫ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে থাকবে। বিশ্বব্যাপী ভেরিয়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য কিনা তা স্পষ্ট নয়। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬-র উপর ভিত্তি করে OxygenOS ১৬ সহ আসবে বলে আশা করা হচ্ছে। এতে ৫ বছরের ওএস আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা প্যাচ থাকতে পারে। ৫০ ওয়াট ওয়্যারলেস এবং ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ ব্যাটারি থাকবে। ৭,৩০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি থাকবে। অনুমান করা হচ্ছে, এই ফোনটিতে ৫০ এমপি প্রাইমারি শ্যুটারের পাশাপাশি ৫০ এমপি আল্ট্রাওয়াইড লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ ৫০ এমপি টেলিফটো সেন্সর থাকবে।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay