200MP ক্যামেরা, 7500mAh ব্যাটারি সহ বাজারে নতুন ফোন আনল Oppo

Share:

নিজস্ব প্রতিনিধি : স্মার্টফোন ছাড়া এখন জীবন অচল। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত স্মার্টফোনই হয়েছে সঙ্গী। নিত্যদিনের কাজেও অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে এটি। প্রতি মুহূর্তে ফোনের নিত্য নতুন ফিচার সামনে আসছে। রেডমি, রিয়েলমি, ভিভো,  মোটোরলা, সামসাং, ওপ্পো। সবাই নতুন নতুন ফোন নিয়ে আসাছে বাজারে। ওপ্পো তাঁদের স্মার্টফোনকে আরও উন্নত করে বাজারে নিয়ে এসেছে।

Oppo আজ ভারতে নিয়ে এসেছে  Oppo Find X9 এবং Oppo Find X9 Pro স্মার্টফোন। Oppo Find X9 Pro এবং Oppo Find X9 দুটি ফোনেই মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসরে কাজ করবে। এই স্মার্টফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সহ শক্তিশালী ব্যাটারি রয়েছে।

Oppo Find X9 Pro ফোনটি 16GB RAM+512GB স্টোরেজের দাম ১ লক্ষ ৯ হাজার ৯৯৯ টাকা। পাশাপাশি, Oppo Find X9  ফোনের 12GB RAM+256GB মডেলের দাম ৭৪ হাজার ৯৯৯ টাকা এবং 16GB RAM+512GB স্টোরেজ মডেলের দাম ৮৯ হাজার ৯৯৯ টাকা।  Oppo Find X9 Pro ফোনটি দুটি রঙের পাওয়া যাবে। সেই দুটি হল সিলক হোয়াইট এবং টাইটেনিয়াম চারকোল। ফোনদুটি বাজারে এসে গেলেও ২১ নভেম্বর থেকে ফোন দুটি বিক্রি হওয়া শুরু হবে।

Oppo Find X9 Pro ফিচারের দিকে নজর দিলে দেখা যাবে। ৬.৭৮-ইঞ্চির AMOLED ডিসপ্লে। এর রেজোলিউশন 2772×1272 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট। ৩৬০০ নিট পিক ব্রাইটনেস রয়েছে। এটি ফোনে রয়েছে MediaTek Dimensity ৯৫০০ চিপসেট।ক্যামেরার দিকে নজর দিলে দেখা যাবে এই ফোনে ৫০ মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা সহ ২০০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং২  মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা রয়েছে। পাশাপাশি রয়েছে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে পাওয়া যাবে ৭৫০০ মেগাহার্জ ব্যাটারি। এটির ৮০ ওয়াট ওয়্যারড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Oppo Find X9 ফোনে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে। রেজোলিউশন 2760×1256 পিক্সেল। রিফ্রেশ রেট 120Hz অফার করে।প্রসেসর হিসেবে Oppo Find X9 ফোনটি একই MediaTek Dimensity ৯৫০০ চিপসেটে কাজ করে। এটি 16GB LPDDR5x RAM এবং 512GB UFS 4.1 ইনবিল্ট স্টোরেজ সহ পেয়ার করা। এই ফোনে ৫০ মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল লেন্স, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সহ ২ মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা রয়েছে। পাশাপাশি রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনে ৭০২৫ মেগাহার্জ ব্যাটারি রয়েছে।

অনটন বাধা নয়, উচ্চমাধ্যমিকে ৪৭০ পেয়ে বাজিমাত সুমির

আইপিএল শেষ হলেই চাকরি হারাতে পারেন ৩ দলের অধিনায়ক, তালিকায় কারা?

শেখ হাসিনার বেয়াইকে চোখের জলে চির বিদায়

জ্বালানি সঙ্কটের কারণে ঢাকাগামী বিমান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া

উচ্চমাধ্যমিকে ফার্স্ট আদৃতকে ফোন করলেন মুখ্যমন্ত্রী, শুভেচ্ছা জানিয়ে আর কী বললেন?‌

সিংহাসন ফিরে পেল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, ‘পরিণীতা’, ‘পরশুরাম’-এর কী হাল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

‘‌অভিন্ন দেওয়ানি বিধি বাংলার মানুষ চেয়েছে বলেই হবে’‌, স্পষ্ট বার্তা শমীকের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

জন্মদাতা বাবার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৬ বছরের কিশোরী, পুলিশের জালে নরপশু

জীবনের পরীক্ষার পর উচ্চমাধ্যমিকেও সফল অদ্রিজা, ৮২টি কেমো নিয়েও মেধাতালিকায় স্থান

মাওবাদী অর্ণব দামের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট