iphone 17 সিরিজে ব্যাবহার হতে পারে Novatek-এর ডিসপ্লে

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেডিকেটেড ক্যামেরা কন্ট্রোল বাটন সহ iphone 16 ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে বাজারে। ক্রেতারা ভালই পছন্দ করছেন Apple- এর এই ফোনটি। যদিও এখনও পর্যন্ত সকলের হাতে এসে পৌঁছায়নি 16 সিরিজের ফোনগুলি। তবে 16 সিরিজ লঞ্চ হতে না হতেই 17 সিরিজ লঞ্চ করার পরিকল্পনা শুরু করে দিয়েছে সংস্থা। নেট দুনিয়ায় iphone 17 ফোনটির একধিক ছবি লিক হয়েছে।

তবে জানা যাচ্ছে, সম্ভবত 17 সিরিজের ক্ষেত্রে plus মডেল লাইন আপে থাকবে না। সমাজ মাধ্যমে প্রকাশিত কয়েকটি প্রতিবেদন মারফত খবর, iphone 17 Air মডেলটি একদম পাতলা ডিসপ্লের সাথে আসতে পারে। একই সঙ্গে 17 Air- এ ব্যবহার হতে পারে Novatek- এর ডিসপ্লে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাইওয়ানের শীর্ষস্থানীয় ডিসপ্লে ড্রাইভার IC প্রস্তুতকারক সংস্থা Novatek আগামী দ্বিতীয় ত্রৈমাসিকে OLED TDDI প্রযুক্তি প্রদর্শন করার পরিকল্পনায় রয়েছে। আর সেই প্রযুক্তি সম্ভবত 2025 সালের iphone গুলিতে যুক্ত হতে পারে। যার মধ্যে থাকতে পারে iphone 17 সিরিজের ফোনগুলি।তবে বলে রাখা ভাল, এই প্রসঙ্গে এখনও পর্যন্ত খোলসা করে কিছুই জানায়নি Novatek। বেশ কিছু অনলাইন সাইটে iphone- এর পরবর্তী সিরিজে এই সংস্থার ডিসপ্লে দেখতে পাওয়ার গুজব উঠলেও বাস্তবে তা হবে কিনা সেই নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।

আরও পড়ুন:মধ্যবিত্তের ইলেকট্রিক গাড়ির স্বপ্ন পূরণ করবে MG, বাজারে এলো দুর্দান্ত লুকের Comet EV

প্রসঙ্গত ,Novatek সংস্থার OLED TDDI প্রযুক্তি অত্যন্ত পাতলা ও আরামদায়ক ডিসপ্লে প্রদান করে থাকে। আর সেই সংস্থার সাথেই apple এর মেলবন্ধনের গুজব একেবারেই উড়িয়ে দিচ্ছে না আইফোন প্রেমীরা। আশা করা হচ্ছে, iphone air 1,260×2,740 পিক্সেল রেজোলিউশন সহ একটি 6.6 ইঞ্চির ডিসপ্লের সাথে আসতে পারে। প্রসেসরের ক্ষেত্রে এতে A19 চিপসেট দেওয়া হতে পারে। যদিও 17 সিরিজে plus মডেল থাকছে না। তবে 17 pro এবং pro Max এই দুই ফোন বাজারে আনবে Apple।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে